বৃহস্পতিবার , ২৬ ডিসেম্বর ২০২৪ | ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

ষড়যন্ত্রে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না : এলজিআরডি উপদেষ্টা

প্রতিবেদক
Newsdesk
ডিসেম্বর ২৬, ২০২৪ ৯:১২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

ষড়যন্ত্রকারীরা থেমে নেই মন্তব্য করে অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় (এলজিআরডি) এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, আমাদেরকে (অন্তর্বর্তী সরকার) ব্যর্থ করার এই ষড়যন্ত্রে যে বা যারাই জড়িত থাকুক তাদের কাউকেই বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) আগুন লাগা সচিবালয়ের ৭ নম্বর ভবনে ঘটনাস্থল পরিদর্শনকালে তিনি এ হুশিঁয়ারি দেন।

সচিবালয়ে আকস্মিক এই অগ্নিকাণ্ডের খবর পেয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা উত্তরবঙ্গের কর্মসূচি স্থগিত করে সকালে ঢাকায় ফিরে আসেন।

উপদেষ্টা বলেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বিগত সময়ে হওয়া অর্থ লোপাট, দুর্নীতি নিয়ে আমরা কাজ করে যাচ্ছিলাম। কয়েক হাজার কোটি টাকা লুটপাটের প্রমাণও পাওয়া গিয়েছিল।

তিনি আরও বলেন, আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এখনো জানা যায়নি।

ক্ষয়ক্ষতি নিরূপণ ও অগ্নিকাণ্ডের কারণ উদঘাটনের জন্য মন্ত্রণালয় ভিত্তিক তদন্ত কমিটি গঠনের নির্দেশ প্রদান করেন স্থানীয় সরকার উপদেষ্টা।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ, প্রজ্ঞাপন জারি

প্রথমে স্থানীয় সরকার নির্বাচন চায় সংস্কার কমিশন : তোফায়েল আহমেদ

খুব শিগগিরই বাজার ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে: বাণিজ্যমন্ত্রী

আন্দোলনকারী শিক্ষার্থীদের অবরোধে ৩৮ ফ্লাইট বিলম্ব

সার্টিফিকেট নিতে এসে ধরা খেলেন নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী বৈশাখী

১৭ বছর কারামুক্তির পর নেত্রকোনার গণ সংবর্ধনায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর

এই নির্বাচনে ৮০ ভাগ মানুষের সমর্থন নেই: জয়নাল আবদীন ফারুক

নেতাকর্মীদের রাজপথ না ছাড়ার নির্দেশ ইশরাকের

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো ইচ্ছা সরকারের নেই: আরাফাত

কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে সেবার মান বাড়ানোর নির্দেশ আইজিপির