Wednesday , 25 June 2025 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

সাবেক এমপি মৃণাল কান্তি দাস ও তার স্ত্রীর সম্পদ জব্দ

প্রতিবেদক
Newsdesk
June 25, 2025 3:11 pm

নিজস্ব প্রতিবেদক :

সাবেক সংসদ সদস্য মৃণাল কান্তি দাস ও তার স্ত্রী নীলিমা দাসের নামে থাকা জমি, ফ্ল্যাট, প্লট, অ্যাপার্টমেন্টসহ একাধিক স্থাবর-অস্থাবর সম্পদ জব্দ এবং বিভিন্ন ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। বুধবার ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিবের আদালত এই আদেশ দেন।

জব্দকৃত সম্পদের মধ্যে মৃণাল কান্তি দাসের নামে রয়েছে—রাজধানীর ধানমন্ডিতে ১৮ লাখ টাকা মূল্যমানের একটি অ্যাপার্টমেন্ট, পূর্বাচলে ২০ লাখ ৪৪ হাজার টাকা মূল্যমানের একটি প্লট এবং ৮৬ লাখ ৫৩ হাজার টাকা মূল্যমানের একটি মোটরগাড়ি।

এছাড়াও বিভিন্ন ব্যাংকে তার নামে থাকা ৮টি হিসাবের মোট ৮ লাখ ৭৩ হাজার টাকা অবরুদ্ধ করার আদেশ দেওয়া হয়েছে।

অন্যদিকে, মৃণাল কান্তি দাসের স্ত্রী নীলিমা দাসের নামে—ঢাকার মোহাম্মদপুর এলাকায় সাড়ে ১২ লাখ টাকা মূল্যের একটি জমি, তার ওপর ২০ লাখ ২০ হাজার টাকা মূল্যমানের একটি ফ্ল্যাট জব্দ এবং ৩০টি ব্যাংক হিসাবে মোট ১০ লাখ ৬১ হাজার টাকা অবরুদ্ধ করার আদেশ দেওয়া হয়েছে।

দুদকের আবেদনে উল্লেখ করা হয়, আসামি মৃণাল কান্তি দাস সংসদ সদস্য হিসেবে দায়িত্বে থেকে অসৎ উদ্দেশ্যে, অপরাধমূলক অসদাচরণ ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অবৈধভাবে জ্ঞাত আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করেন।

দুদকের পক্ষ থেকে আরও বলা হয়, মামলার তদন্তকালে প্রাপ্ত তথ্য অনুযায়ী, তারা এসব সম্পদ অন্যত্র বিক্রি, হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টায় ছিলেন। এ কারণে আদালতের কাছে এসব স্থাবর সম্পদ জব্দ এবং অস্থাবর সম্পদ অবরুদ্ধ করার আবেদন জানানো হয়।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

দালাল ও দুর্নীতিমুক্ত হাসপাতাল গড়ে তোলা হবে: স্বাস্থমন্ত্রী

হলিস্টিক হোম বিল্ডার্সের ১২০ কোটি টাকা আত্মসাৎ, ডিএমডি গ্রেপ্তার

স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ১০ বিশিষ্ট ব্যক্তি

সেমিকন্ডাক্টর সামিট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৮

দাম কমাতে পেঁয়াজ আমদানি শুল্ক প্রত্যাহার

চাঁনখারপুলে হত্যাকাণ্ড : ডিএমপির সাবেক কমিশনারসহ ৮ জনের বিচার শুরু

সীমান্তে পাকিস্তান-ভারত গোলাগুলি চলছে

দুর্নীতিবাজদের চাকরিচ্যুত করে সম্পদ নিলামে তোলা দরকার: মোমেন

জলবায়ু পরিবর্তনে বিশ্বব্যাপী স্বাস্থ্য খাত ক্ষতির সম্মুখীন হচ্ছে : স্বাস্থ্যমন্ত্রী