Thursday , 23 July 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

৮৫৭ কোটি টাকা আত্মসাতের মামলা: এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুলের জামিন নামঞ্জুর

প্রতিবেদক
Newsdesk
July 23, 2026 10:15 pm

অপরাধচিত্র প্রতিবেদক: ৮৫৭ কোটি টাকার বেশি ঋণ আত্মসাৎ ও অর্থ পাচারের অভিযোগে করা দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবির শুনানি শেষে এ আদেশ দেন। দুদকের আইনজীবী তরিকুল ইসলাম তথ্যটি নিশ্চিত করেছেন।
এদিন আদালতে নজরুল ইসলাম মজুমদারের পক্ষে আইনজীবী কামরুল ইসলামসহ কয়েকজন জামিনের আবেদন করেন। দুদকের পক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করেন।
মামলার এজাহারে বলা হয়েছে, এক্সিম ব্যাংকের চেয়ারম্যান থাকাকালে নজরুল ইসলাম মজুমদার ক্ষমতার অপব্যবহার করে ‘মদিনা ডেটস অ্যান্ড নাটস’ নামে একটি প্রতিষ্ঠানের অনুকূলে নিয়মবহির্ভূতভাবে ঋণ অনুমোদন করেন। ওই ঋণের মাধ্যমে ৮৫৭ কোটি ৯৩ লাখ টাকা আত্মসাৎ ও পাচার করা হয়েছে বলে অভিযোগ করা হয়।
এতে আরও বলা হয়, মামলার অন্য আসামিদের সঙ্গে যোগসাজশে ইনভেস্টমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট কমিটির সুপারিশ ও বোর্ড মেমোর মাধ্যমে ঋণ অনুমোদন করা হয়। যথাযথ যাচাই-বাছাই ছাড়াই, পর্যাপ্ত জামানত ছাড়া এবং ব্যাংকের প্রচলিত নিয়ম উপেক্ষা করে ঋণের অর্থ ছাড় করা হয়। পরে সেই অর্থ আত্মসাৎ ও পাচারে তাঁদের সক্রিয় ভূমিকা ছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
গত বছরের ১৮ আগস্ট দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১–এর সহকারী পরিচালক শাহজাহান মিরাজ বাদী হয়ে নজরুল ইসলাম মজুমদারসহ ২১ জনের বিরুদ্ধে মামলাটি করেন। মামলায় তাঁদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯ ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারায় অভিযোগ আনা হয়েছে।
এর আগে ২০২৪ সালের ১ অক্টোবর দিবাগত রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে নজরুল ইসলাম মজুমদারকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এর পর থেকে তিনি কারাগারে আছেন।

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত

মুক্তিযুদ্ধ করে যে সংবিধান লেখা হয়েছে, তা মিথ্যা প্রমাণের চেষ্টা হচ্ছে: মেজর হাফিজ

মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে গঠন হচ্ছে জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তর

পাঁচ মাস পর ভারতে ফিরল ‘মিতালী এক্সপ্রেস’

বিএনপির আন্দোলনে সহিংসতা হলে খবর আছে : ওবায়দুল কাদের

একটি মহল অন্তর্বর্তী সরকারকে অনির্দিষ্টকাল ক্ষমতায় রাখতে চায় : মির্জা ফখরুল

লেবানন থেকে দেশে ফিরলেন আরও ৮৫ বাংলাদেশি

ব্রিকসে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ: ভারত-বাংলাদেশ সম্পর্কে বরফ গলছে

ঈদে লক্কর-ঝক্কর বাস চলবে না: হাইওয়ে পুলিশ

‘ফজু পাগলা’ উপাধি পেয়ে উচ্ছ্বসিত ফজলুর রহমান

শাপলা চত্বরে হেফাজতের শহীদদের নামে স্মৃতিস্তম্ভ তৈরি হবে: উপদেষ্টা আসিফ

Share via
Copy link