মঙ্গলবার , ২১ অক্টোবর ২০২৫ | ১১ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

পটুয়াখালীতে শ্বশুরের কোদালে জামাই খুন

প্রতিবেদক
Newsdesk
অক্টোবর ২১, ২০২৫ ৮:৫৯ অপরাহ্ণ

পটুয়াখালী প্রতিনিধি :

পটুয়াখালী সদর উপজেলার ছোটবিঘাই ইউনিয়নের হরতকি বাড়িয়ার আঊরাপুল এলাকায় শ্বশুরের কাছে জমা রাখা টাকা ও স্বর্ণালংকার চাইতে গিয়ে শ্বশুরের কোদালের আঘাতে জামাই নিহত হয়েছেন।

সোমবার (২০ অক্টোবর) দিবাগত রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের নাম অভিনাশ চন্দ্র দাস (২৮)। তিনি সদর উপজেলার লাউকাঠি ইউনিয়নের ঢেউখালি গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানায়, কিছুদিন আগে অভিনাশ তার শ্বশুরের কাছে কিছু নগদ টাকা ও স্বর্ণালংকার জমা রাখেন। সোমবার বিকাল ৫টার দিকে স্ত্রী মনিকা দাসকে সঙ্গে নিয়ে অভিনাশ শ্বশুর বাড়িতে গিয়ে সেই টাকা ও গহনা ফেরত চান। এ সময় শ্বশুর শান্তি দাস, শ্যালক হৃদয় দাস ও স্ত্রীর সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে শ্বশুর ও শ্যালক কোদাল দিয়ে অভিনাশের মাথায় আঘাত করলে তিনি ঘটনাস্থলেই মারা যান।

ছোটবিঘাই ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলমগীর হাওলাদার জানান, শান্তি দাস তার জামাইয়ের কাছ থেকে প্রায়ই টাকা পায়সা আনতো। এ নিয়ে তার জামাইয়ের সঙ্গে সোমবার রাতে কথা কাটাকাটির একপর্যায়ে কোদাল দিয়ে আঘাত করলে ঘটনাস্থালেই জামাই মারা যায়। ঘটনার পরপরই খবর পেয়ে আমরা গিয়ে দেখি শ্বশুর শান্তি দাস, শ্যালক হৃদয় দাস ও স্ত্রী মনিকা দাসসহ পরিবারের সদস্যরা বাড়ি থেকে পালিয়ে গেছে।

পটুয়াখালী সদর থানার ওসি ইমতিয়াজ আহমেদ বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মঙ্গলবারের সব পরীক্ষা স্থগিত

রাতে নিউজিল্যান্ড যাচ্ছেন টাইগাররা

রাতে নিউজিল্যান্ড যাচ্ছেন টাইগাররা

আগস্টের ২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার

বন্যাকবলিত অঞ্চলের এইচএসসি পরীক্ষা পরে নেওয়া হবে: শিক্ষামন্ত্রী

একনেকে সাড়ে ৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

মিটফোর্ডে হত্যার ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

১২ সাংবাদিকের ব্যাংক হিসাব তলব

সাংবাদিক শফিক রেহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার

পল্টনে সিআইডির ট্রেনিং সেন্টারে মিলল এসআইয়ের ঝুলন্ত মরদেহ

আইনশৃঙ্খলা রক্ষায় সারাদেশে ১৫৬ প্লাটুন বিজিবি মোতায়েন