Wednesday , 22 January 2025 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

পটুয়াখালী পৌরসভার সাবেক মেয়রসহ ২ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

প্রতিবেদক
Newsdesk
January 22, 2025 7:46 pm

পটুয়াখালী প্রতিনিধি :

পটুয়াখালী পৌরসভার সাবেক মেয়র ডা. মোঃ শফিকুল ইসলাম ও সাবেক হিসাবরক্ষক এস. এম. শাহিনের বিরুদ্ধে ৪৪ লাখ ৮৩ হাজার ৭২৫ টাকা আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (২২ জানুয়ারি) দুদক, সমন্বিত পটুয়াখালীর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ রাসেল রনি বাদী হয়ে এ মামলা করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ২০১১-১২ থেকে ২০১৬-১৭ অর্থবছর পর্যন্ত পটুয়াখালী পৌরসভার ভ্যাট ও ট্যাক্স খাতের টাকা বিভিন্ন ব্যয় দেখিয়ে উত্তোলন করা হয়। কিন্তু ওই অর্থ সরকারি কোষাগারে জমা না দিয়ে আত্মসাৎ করা হয়।

মোঃ শফিকুল ইসলাম ও এস. এম. শাহিন পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার এবং দায়িত্বের চরম লঙ্ঘন করে দণ্ডবিধির ৪০৯/১০৯ ধারা ও ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন বলে অভিযোগ আনা হয়েছে।

তবে, মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, সাবেক সচিব মোঃ হেলাল উদ্দিনের নামও ছিল, কিন্তু তিনি ২০২০ সালের ৪ সেপ্টেম্বর মৃত্যুবরণ করায় তাকে এজাহার থেকে বাদ দেওয়া হয়েছে।

এ মামলায় তদন্ত কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার কথা জানিয়েছে দুদক।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

গ্যাস সংকট সমাধানে ভোলার উদ্বৃত্ত গ্যাস আনার উদ্যোগ: জ্বালানি প্রতিমন্ত্রী

র‍্যাব ডিজির দায়িত্ব নিলেন শহিদুর রহমান

বুদ্ধিজীবী হত্যায়ও জাতিকে পঙ্গু করা যায়নি, বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে দেশ বহুদূর এগিয়েছে : তথ্যমন্ত্রী

এশিয়া কাপে বাংলাদেশের তিনটি ম্যাচই আবু ধাবীতে

গুম-খুনের রাজনীতি শুরু করেছিল জিয়া : প্রধানমন্ত্রী

গুম-খুনের রাজনীতি শুরু করেছিল জিয়া : প্রধানমন্ত্রী

২ লাখ শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুলড্রেস দেবে সরকার

সৌদি আরবে চাঁদ দেখা গেছে, শনিবার থেকে রোজা শুরু

আওয়ামী লীগ দেশে ‘আইয়ামে জাহেলিয়া’ প্রতিষ্ঠা করেছিল : প্রধান উপদেষ্টা

যুক্তরাষ্ট্রের সঙ্গে খনিজ চুক্তিতে এখনো রাজি ইউক্রেন: জেলেনস্কি

নির্বাচিত সরকারের প্রথম কাজ হবে জঙ্গি ও সন্ত্রাসী কর্মকান্ড দমন করা: হানিফ