বৃহস্পতিবার , ৯ এপ্রিল ২০২৬ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

বগুড়া-৬ : বেসরকারিভাবে বিএনপির বাদশা নির্বাচিত

প্রতিবেদক
Newsdesk
এপ্রিল ৯, ২০২৬ ৯:৩৭ অপরাহ্ণ

বগুড়া প্রতিনিধি  : 

বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী রেজাউল করিম বাদশা। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রগুলোতে গণনা শুরু হয়।

এর আগে, মোট ১৫০টি কেন্দ্রের মধ্যে এ পর্যন্ত ৯০টি কেন্দ্রের বেসরকারি ফলাফল পাওয়া গেছে।

প্রাপ্ত ফলাফলে দেখা গেছে, ধানের শীষ প্রতীকের প্রার্থী রেজাউল করিম বাদশা ৭৫ হাজার ৪৮৬ ভোট পেয়ে এগিয়ে আছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামের প্রার্থী আবিদুর রহমান সোহেল পেয়েছেন ৩২ হাজার ৪৩২ ভোট।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, পোস্টাল ব্যালট ছাড়া এ আসনে ভোটের অংশগ্রহণের হার ৪২.৪৯ শতাংশ।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ধাপে ধাপে ফলাফল সংগ্রহ ও ঘোষণা করা হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. ফজলুল করিম।

এদিকে, নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

সাংবাদিক বিভুরঞ্জন সরকারের দেহে পাওয়া যায়নি আঘাতের চিহ্ন

স্ত্রীসহ সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যের বিরুদ্ধে দুদকের মামলা

নওগাঁয় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড, বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠান

সেনাবাহিনীর নেতৃত্বে মোহাম্মদপুরে যৌথ অভিযান, গ্রেপ্তার ৪৫

বাংলাদেশ ফিলিস্তিনের নিপীড়িত জনগণের পাশে আছে : তথ্য প্রতিমন্ত্রী

গাইবান্ধায় ইজিবাইক চার্জ দিতে গিয়ে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু

বাকেরগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২

বিমানবন্দরের নিরাপত্তায় মোতায়েন থাকবে বিমান বাহিনী

তিন মাসও যায়নি রাস্তায় রাস্তায় অবরোধ, কেন এই ভয়াবহ হিংসা, প্রশ্ন মির্জা ফখরুলের

১১০ জন ইউএনও ও ৩৩৮ থানার ওসি বদলির প্রস্তাব অনুমোদন