মঙ্গলবার , ১৯ মার্চ ২০২৪ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

৮ টাকার ইনজেকশনের লেবেল পাল্টে ৬শ’ টাকার পেথিড্রিন

প্রতিবেদক
Newsdesk
মার্চ ১৯, ২০২৪ ৯:৫৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

আট টাকা দামের ঘুমের ইনজেকশন জি-ডায়াজিপামের লেবেল পাল্টিয়ে ৬০০ টাকার চেতনানাশক জি-পেথিডিন ইনজেকশন তৈরি করে বাজারজাত করে আসছিল একটি চক্র।

সোমবার (১৮ মার্চ) রাজধানীর মতিঝিল, বাড্ডা ও যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ মার্চ) এসব তথ্য জানান ডিএমপি গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ।

গ্রেপ্তার তিনজন হচ্ছেন- আলমগীর খাঁন (৪০), মাসুদ রানা (২৯) ও আহসান হাবীব শাওন (৩০)। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অ্যাম্পুল, স্টিকার, অ্যাসিডসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, সাধারণত সন্তান জন্মের সময় প্রসূতি মায়েদের ব্যথা উপশমের জন্য ‘জি-পেথিডিন’ ইনজেকশন ব্যবহার করা হয়।

অভিযানে নেতৃত্ব দেওয়া সহকারী পুলিশ কমিশনার এরশাদুর রহমান জানান, প্রচলিত ‘জি-ডায়াজিপাম’ ঘুমের ইনজেকশনকে ঘরোয়াভাবে ‘জি-পেথিডিন’ চেতনানাশক ইনজেকশন বানিয়ে আসছিল চক্রটি। তারা লেবেল পরিবর্তন করে গত ৭-৮ বছর ধরে এই কারবার চালিয়ে আসছিল।

ডিবি প্রধান অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ জানান, উত্তর যাত্রাবাড়ীর একটি বাসায় নকল জি-পেথিডিন ইনজেকশন তৈরি করে চক্রটি প্রতিটি অ্যাম্পুল ৬০০ টাকা করে বিক্রি করছিল।

তিনি বলেন, মিটফোর্ড এলাকা থেকে ঘুমের ইনজেকশন জি-ডায়াজিপাম প্রতি পিস ৮ টাকায় তারা কেনে। প্রথমে বাসায় এনে অ্যাম্পুলগুলো অ্যাসিডে ভিজিয়ে রেখে লেবেলগুলো তুলে ফেলে। পরে সেগুলোতে জি-পেথিডিনের লেবেল লাগিয়ে ফয়েল পেপার দিয়ে প্যাকেটজাত করে।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

‘পুষ্পা টু’ পর্দায় মুক্তি পাচ্ছে সময়ের আগেই!

রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে পুতিন

শহীদ বুদ্ধিজীবীদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

ট্রেনে আগুনে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক; তদন্তের নির্দেশ

নারীদের সমঅধিকার ও সমসুযোগ নিশ্চিতে বিনিয়োগ করতে হবে: স্পিকার

শেয়ার কেলেঙ্কারির অভিযোগে শিবলী রুবাইয়াতসহ ৯ জনের পাসপোর্ট বাতিল

ঢাকা বিশ্ববিদ্যালয় কোন কক্ষে কে থাকবেন, ঠিক করে ছাত্রলীগ

ঢাকা বিশ্ববিদ্যালয় কোন কক্ষে কে থাকবেন, ঠিক করে ছাত্রলীগ

ছাত্রলীগের এক নেত্রীকে হেনস্তা-মারধর, মধ্যরাতে ইডেন কলেজে বিক্ষোভ

ছাত্রলীগের এক নেত্রীকে হেনস্তা-মারধর, মধ্যরাতে ইডেন কলেজে বিক্ষোভ

প্রধান উপদেষ্টাকে হত্যার হুমকিদাতা আ.লীগ কর্মী গ্রেপ্তার

তেজগাঁওয়ে বাদামের ঠোঙায় গাঁজার বিক্রি, গ্রেপ্তার ৩