Monday , 9 September 2024 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

পুঁজিবাজারে সালমান ও এস আলমের অনিয়ম তদন্তে কমিটি গঠন

প্রতিবেদক
Newsdesk
September 9, 2024 9:19 pm


নিজস্ব প্রতিবেদক :

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং আলোচিত ব্যবসায়ী সাইফুল আলমের (এস আলম) পরিবার ও তাদের প্রতিষ্ঠানের মাধ্যমে পুঁজিবাজারে কোনো অনিয়ম হয়েছে কিনা, তা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

সোমবার (৯ সেপ্টেম্বর) বিএসইসি’র চার সদস্যের এই তদন্ত কমিটি গঠন করেছে। বিএসইসির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। কমিটিকে ৬০ দিনের মধ্যে তদন্ত শেষ করে কমিশনে তাদের প্রতিবেদন জমা দিতে হবে।

এতে বলা হয়েছে, সালমান এফ রহমান ও এস আলম শেয়ারবাজারে কোনো অনিয়ম করেছে কি না, তা খতিয়ে দেখতে ৪ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন-বিএসইসির পরিচালক মোহাম্মদ আবুল হাসান, অতিরিক্ত পরিচালক মো. নজরুল ইসলাম, সহকারী পরিচালক অমিত কুমার সাহা ও তৌহিদুল ইসলাম সাদ্দাম।

এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম (এস আলম), তার স্ত্রী, জামাতা, আত্মীয়-স্বজনসহ তাদের নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান শেয়ারবাজারে কোনো ধরনের অনিয়মে জড়িত কি না, তা অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয়েছে এই কমিটিকে। এস আলমের পাশাপাশি এই কমিটিকে সালমান এফ রহমান, তার পরিবারের অন্যান্য সদস্য ও তাদের নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানের শেয়ারবাজারের অনিয়ম তদন্তেরও দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া সম্পদ ব্যবস্থাপক কোম্পানি ইনভেস্ট এশিয়া ক্যাপিটাল অ্যান্ড অ্যাসেট ম্যানেজমেন্ট ও সেনটিনাল ট্রাস্টি অ্যান্ড কাস্টডিয়াল সার্ভিসেসের কার্যক্রম তদন্তে তিন সদস্যের আলাদা একটি কমিটি গঠন করেছে বিএসইসি।

কমিটির সদস্যরা হলেন- বিএসইসির অতিরিক্ত পরিচালক মোহাম্মদ এমদাদুল হক, উপপরিচালক রফিকুন্নবী ও সহকারী পরিচালক শাকিল আহমেদ। এই কমিটিকেও ৬০ দিনের মধ্যে কমিশনে তাদের তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

এক ট্রলারেই ১৯৫ মণ ইলিশ, ৪০ লাখ টাকায় বিক্রি

যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ মণি’র ৮৫তম জন্মদিন আজ

চুরি করতে এসে গৃহবধূর কামড়ে আঙুলের অংশ হারাল চোর

বিমানে হেনস্থার মুখে পড়েছেন ইমন চক্রবর্তী

ঘুমধুম তুমব্রু সীমা‌ন্তে মর্টার‌শেল-গোলা আত‌ঙ্কে জনশূন্য গ্রাম

বিমান থেকে ফেলা ত্রাণ নিতে গিয়ে ১৮ ফিলিস্তিনির মৃত্যু

ইউটার্ন নেওয়ায় ঢাবি শিক্ষার্থীকে দলবল নিয়ে ছাত্রলীগ নেতার ‘মারধর’

ইউটার্ন নেওয়ায় ঢাবি শিক্ষার্থীকে দলবল নিয়ে ছাত্রলীগ নেতার ‘মারধর’

বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায়নি, নিরপেক্ষ অন্তর্বর্তী সরকারের দাবি করেছে: আসিফ নজরুল

ছোট শহরের যানজট জনজীবনকে দুর্বিষহ করে তুলেছে

সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের আন্দোলন : ছত্রভঙ্গ করল পুলিশ