Thursday , 25 January 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

আলেশা মার্টের চেয়ারম্যান ও স্ত্রীর কারাদণ্ড

প্রতিবেদক
Newsdesk
January 25, 2024 7:19 pm


নিজস্ব প্রতিবেদক :

চেক ডিজঅনার মামলায় বিতর্কিত ই-কমার্স প্রতিষ্ঠান আলেশা মার্টের চেয়ারম্যান মঞ্জুর আলম শিকদার ও তার স্ত্রী সাবিয়া চৌধুরীকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের ৩ লাখ ৪৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) ঢাকার দ্বিতীয় যুগ্ম মহানগর দায়রা জজ আদালতের বিচারক তসরুজ্জামান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

বাদীপক্ষের আইনজীবী নিকুঞ্জ বিহারী আচার্য্য সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০২১ সালের ৮ জুন আলেশা মার্ট থেকে ডিসকাউন্টে একটি মোটরসাইকেল অর্ডার করেন নুরুজ্জামান রিপন নামে এক গ্রাহক। মূল্য বাবদ ২ লাখ ৫০ হাজার ৩১০ টাকা বিকাশ ও নগদ অ্যাকাউন্টের মাধ্যমে পরিশোধ করেন রিপন। টাকা পরিশোধের পর ৪৫ দিন পার হলেও তার মোটরসাইকেল বুঝিয়ে দেয়নি আলেশা মার্ট।

বারবার মোটরসাইকেল হস্তান্তরে ব্যর্থ হয়ে একই বছরের ২৮ ডিসেম্বর ক্ষতিপূরণ বাবদ ৩ লাখ ৪৬ হাজার ৫০০ টাকা চেক দেয় আলেশা মার্ট। পরবর্তী সময়ে ২০২২ সালের ২০ মার্চ ঢাকার সোনালী ব্যাংক লিমিটেডের ডিস্ট্রিক্ট কাউন্সিল হল শাখায় চেক নগদায়নের জন্য জমা দিলে সেটি ডিজঅনার হয়।

একাধিকবার টাকার বিষয়ে আলেশা মার্টের সঙ্গে যোগাযোগ করলে তারা টালবাহানা করতে থাকে। পরে এ ঘটনায় ২০২২ সালের ১৯ মে ভুক্তভোগী নুরুজ্জামান রিপন বাদী হয়ে মামলা করেন। রিপন ঢাকার বিশেষ জজ আদালত-৭-এর গাড়িচালক।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

চার-পাঁচ দিনের মধ্যে হামের পরিস্থিতি উন্নতি হবে: স্বাস্থ্যমন্ত্রী

হাইকোর্টের রায়ে খালাস পেলেন সাবেক এমপি হাবিব

গ্রাম বাংলার রূপ পরিবর্তনের প্রধান কারিগর এলজিইডি: স্থানীয় সরকার উপদেষ্টা

ঈদে সড়কে অবৈধ যানবাহনবিরোধী অভিযান দাবি জাতীয় কমিটি ও এসসিআরএফের

সংসদের চেয়ে রাজপথকে প্রাধান্য গণতন্ত্রের জন্য শুভ নয়: তথ্যমন্ত্রী

মির্জাগঞ্জকে একটি মডেল ও স্মার্ট উপজেলা হিসেবে রূপান্তর করব : খান মোঃ আবু বকর সিদ্দিকী

প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের সই জাল করে প্রতারণা, গ্রেপ্তার ৫

সাবেক সিনিয়র সচিব মহিবুলের স্ত্রীর ৪ কোটি ২০ লাখ টাকার ফ্ল্যাট জব্দ

৪৭ ইউএনওর বদলির অনুমোদন ইসির

২৫ ভারতীয় ড্রোন ভূপাতিত করার দাবি পাকিস্তান সেনাবাহিনীর