Saturday , 8 March 2025 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

৬ বছর পর ফিফার আর্থিক নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেল বাফুফে

প্রতিবেদক
Newsdesk
March 8, 2025 3:38 pm

স্পোর্টস ডেস্ক :

দীর্ঘ ছয় বছর পর ফিফার আর্থিক নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ২০১৮ সাল থেকে আর্থিক অস্বচ্ছতা ও নির্দিষ্ট খাতের বাইরে ফিফার অর্থ ব্যয়ের অভিযোগে বাফুফের ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। সেই নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

শুক্রবার (০৭ মার্চ ২০২৫) বাফুফের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এখন থেকে বাফুফে স্বাভাবিক কিস্তিতে ফিফার আর্থিক অনুদান পাবে।

বাফুফের আয়ের অন্যতম প্রধান উৎস হলো ফিফার ফান্ড। কিন্তু অনিয়ম ও অস্বচ্ছতার কারণে গত ছয় বছর ধরে বাফুফেকে অনেক বেশি কিস্তিতে অর্থ বরাদ্দ করা হচ্ছিল। অর্থ ছাড়করণের সেই শিথিলতা এবার প্রত্যাহার করে নিয়েছে ফিফা।

বাফুফে সভাপতি তাবিথ আউয়াল জানান, “ছয় বছর পর ফিফার দেওয়া সীমিত অর্থায়নের নিষেধাজ্ঞা থেকে বেরিয়ে এসেছে বাফুফে। ফিফা আজ আমাদের এই অগ্রগতির কথা জানিয়েছে। আমরা দায়িত্ব নেওয়ার চার মাসের মধ্যে এটি করতে সক্ষম হয়েছি, যা অতীতে করা যায়নি।”

ফিফা সাধারণত প্রতি বছর সদস্য দেশগুলোকে ১ লাখ ২৫ হাজার ডলার বরাদ্দ করে থাকে, যা দুটি বা তিনটি কিস্তিতে দেওয়া হয়। তবে নিষেধাজ্ঞার কারণে বাফুফে গত ছয় বছর ধরে ১২টি কিস্তিতে এই অর্থ পেত। নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় এখন থেকে তারা দুটি বা তিনটি কিস্তিতে পুরো অর্থ পাবে।

গত বছরের অক্টোবরে বাফুফের সভাপতি নির্বাচিত হন তাবিথ আউয়াল। এরপর তিনি ফিফা ও এএফসি সভাপতির সঙ্গে সাক্ষাৎ করেন এবং ফিফা ও এএফসি সদর দপ্তর পরিদর্শন করেন। তার প্রচেষ্টায় বাংলাদেশে ফিফার অডিট টিমের সফর এগিয়ে আনা সম্ভব হয়।

ফিফার নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় বাফুফে এখন বিশেষ প্রকল্পের জন্য ফিফাতে আবেদন করতে পারবে এবং তাদের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারবে বলে জানান বাফুফে সভাপতি।

 

 

 

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

বিশ্ববিদ্যালয়, স্বায়ত্তশাসিত ও সরকারি প্রতিষ্ঠানে প্রস্তাবিত পেনশন স্কিম বাতিল

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

এলাকার উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান আলতাফ হোসেন চৌধুরীর

অতিরিক্ত আইজিপি হলেন পুলিশের ৬ কর্মকর্তা

প্রাথমিকের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের তথ্য গুজব: প্রতিমন্ত্রী

প্রাথমিকের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের তথ্য গুজব: প্রতিমন্ত্রী

মাইলস্টোন ট্র্যাজেডিতে মৃত্যুর সংখ্যা বেড়ে ৩১

ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রোটনের মৃত্যু

প্রধানমন্ত্রী হিসেবে পুনঃনির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছে আইএমও

ঢাবির হলে তোফাজ্জলকে পিটিয়ে হত্যা: প্রাধ্যক্ষসহ ১৫ জনের নামে মামলা

সামিটের আজিজ খান ও পরিবারের ১৯১ ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ