Thursday , 27 February 2025 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

অপারেশন ডেভিল হান্টে গ্রেফতার আরও ৭৪৩

প্রতিবেদক
Newsdesk
February 27, 2025 6:32 pm

নিজস্ব প্রতিবেদক :

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অপারেশন ডেভিল হান্টে সারাদেশে আরও ৭৪৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে ৮ ফেব্রুয়ারি রাতে অপারেশনটি শুরুর পর থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত ২০ দিনে মোট ১১ হাজার ৩১৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।

তিনি জানান, অপারেশন ডেভিল হান্টের আওতায় গত ২৪ ঘণ্টায় আরও ৭৪৩ জনকে গ্রেফতার করা হয়েছে। আর অন্যান্য মামলা ও ওয়ারেন্টের আওতায় গ্রেফতার করা হয়েছে ৯১৪ জনকে। ২৪ ঘণ্টায় মোট গ্রেফতার করা হয়েছে ১ হাজার ৬৫৭ জনকে।

২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্টে একটি শ্যুটারগান, একটি কার্তুজ ও দুটি চাকু উদ্ধার করা হয়েছে বলে জানান এআইজি ইনামুল হক সাগর।

ডেভিল অর্থ হচ্ছে ‘শয়তান’ আর হান্ট অর্থ ‘শিকার’। ডেভিল হান্ট, যার বাংলা অর্থ গিয়ে দাঁড়ায় ‘শয়তান শিকার’। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষিত ডেভিল হান্ট বলতে দেশবিরোধী চক্র, সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনতে বোঝানো হয়েছে।

অপারেশন ডেভিল হান্ট একটি বিশেষ অভিযান, যা ৮ ফেব্রুয়ারি থেকে সারাদেশে একযোগে শুরু হয়েছে। গত ৭ ফেব্রুয়ারি গাজীপুরে ছাত্র-জনতার ওপর হামলা করেন স্থানীয়রা। এতে বেশ কয়েকজন হতাহত হন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে।

এ ঘটনার পরই স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অন্য নিরাপত্তা সংস্থাগুলোর উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের মাধ্যমে দেশের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার সিদ্ধান্ত হয়।

এরই ধারাবাহিকতায় ৮ ফেব্রুয়ারি থেকে ‘অপারেশন ডেভিল হান্ট’ নামক বিশেষ অভিযান শুরু হয়।

 

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

টানা পঞ্চমবারের মতো পোশাক রপ্তানিতে দ্বিতীয় বাংলাদেশ

‘৩২ এর ঘটনা অভ্যন্তরীণ, ভারতের বক্তব্য অনাকাঙ্ক্ষিত’

নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জাও করে না : প্রধানমন্ত্রী

কক্সবাজারে আরাকান আর্মির পোষাকসহ আটক ৩

এনআইডি সংশোধনের নিয়মে বড় পরিবর্তন

চাঁদাবাজি নির্মূল ও ১০-১৫ বছরের বাজার সিন্ডিকেট ভেঙে দিতে কাজ চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সাতক্ষীরার টিকেটে মাদক কারবার, চুরি-ডাকাতি ও সন্ত্রাসের অভিযোগ: আতঙ্কে এলাকাবাসী

শেখ হাসিনা-পুতুলসহ ১৬ জনের বিরুদ্ধে দুদকের মামলা

বিএনপির নেতাদের মিথ্যাচার হত্যাকান্ডের চেয়েও বীভৎস কুৎসিত : তথ্যমন্ত্রী

‘হাইকোর্টের রায়ে রাজনৈতিক দলের রেজিস্ট্রেশন বাতিল দেশের ইতিহাসে প্রথম’