বুধবার , ২৫ মার্চ ২০২৬ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

গেটম্যানের দায়িত্বে অবহেলার কারণেই কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা

প্রতিবেদক
Newsdesk
মার্চ ২৫, ২০২৬ ৮:৫৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

কুমিল্লার পদুয়ার বাজারে বাসের সঙ্গে ট্রেনের ধাক্কায় ১২ জনের মৃত্যুর ঘটনা গেটম্যানের দায়িত্বে অবহেলা থেকে ঘটেছে বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাব জানিয়েছে, দুর্ঘটনার সময় ওই রেলক্রসিংয়ে দায়িত্বরত দুই গেটম্যানের কেউই ঘটনাস্থলে ছিলেন না। দুর্ঘটনার পর তারা পালিয়ে যান। এ ঘটনায় দায়িত্বে অবহেলায় অভিযুক্ত গেটম্যান মো. হেলালকে (৪১) গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।

বুধবার (২৫ মার্চ) রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান র‍্যাব-১১ এর উপঅধিনায়ক লে. কমান্ডার মো. নাঈম উল হক।

তিনি বলেন, মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে কুমিল্লার বুড়িচং থানাধীন শংকুচাইল এলাকা থেকে মো. হেলাল নামে ওই গেটম্যানকে গ্রেপ্তার করে র‍্যাব-১১। তিনি এ ঘটনায় দায়ের করা মামলার ১ নম্বর এজাহারনামীয় আসামি।

গত ২২ মার্চ রাত ৩টা ১০ মিনিটে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন পদুয়ার বাজার বিশ্বরোড ফ্লাইওভারের নিচে রেলক্রসিং পার হওয়ার সময় যশোর থেকে লক্ষ্মীপুরগামী ‘মামুন স্পেশাল’ নামের একটি যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কার ঘটনা ঘটে। এতে ১২ জন নিহত এবং ২৫ জন আহত হন।

এ ঘটনায় বাসের যাত্রী নিহত সোহেল রানার খালা বাদী হয়ে লাকসাম রেলওয়ে থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় ওই রেলক্রসিংয়ের দুই গেটম্যানকে আসামি করা হয়।

তিনি বলেন, প্রাথমিক তদন্তে জানা যায়, কর্তব্যরত গেটম্যান রেলক্রসিংয়ের গেট বন্ধ না করায় দুর্ঘটনাটি ঘটে। ঘটনার সময় দুই গেটম্যান মো. হেলাল ও মেহেদী হাসান কেউই ঘটনাস্থলে ছিলেন না। তাদের দায়িত্বে অবহেলার কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

গ্রেপ্তার হেলালকে লাকসাম রেলওয়ে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে এবং অন্য আসামিকে গ্রেপ্তারে র‍্যাবের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

 

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

শেরপুরে সংঘর্ষ ও হত্যার ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে

দেশকে পুনর্গঠন করতে হলে অতিদ্রুত নির্বাচন প্রয়োজন: সেলিমা রহমান

আওয়ামী লীগ নেতাকর্মীদের হাতে হাতে অবৈধ অস্ত্র: রিজভী

জাতীয় মহাসড়ক সিসি ক্যামেরার আওতায় আনার পরিকল্পনা

বিএসইসির সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াতকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

টানা ৫ দিন দেশজুড়ে ভারি বর্ষণের শঙ্কা

অর্থনীতি মজবুত করতে প্রাণিসম্পদ খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

আজ থেকে শুরু এইচএসসি পরীক্ষা, পরীক্ষায় বসছে ১২ লাখের বেশি শিক্ষার্থী

অতিরিক্ত সচিব হলেন ১৩৫ কর্মকর্তা

নাটোরে জাল টাকাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার