Monday , 1 January 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

ঢাকার অর্ধেক ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ : ডিএমপি কমিশনার

প্রতিবেদক
Newsdesk
January 1, 2024 2:08 pm

নিজস্ব প্রতিবেদক :

রাজধানী ঢাকার ২১৪৬টি কেন্দ্রের মধ্যে অর্ধেক ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।

সোমবার দুপুর ১২টার দিকে রাজারবাগ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে বই উৎসব শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, ঢাকা শহরে একই স্থানে একটি কেন্দ্র আবার একাধিক কেন্দ্র রয়েছে। এসব ভোটকেন্দ্রে পুলিশের পাশাপাশি আনসার সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করবেন। এছাড়া বাইরে টহলপাটি স্টাইল হিসেবে বিজেপিসহ অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব পালন করবেন। এতে নির্বাচন শান্তিপূর্ণ হতে খুব বেশি সমস্যা হবে না বলে মনে করছি।
হাবিবুর রহমান বলেন, ঢাকা শহরে অর্ধেক কেন্দ্র ঝুঁকিপূর্ণ বিবেচনা করে নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে। শহরের মধ্যে অনেক দূরবর্তী কেন্দ্রও রয়েছে, যেখানে ট্রলার দিয়ে যেতে হয়। সব বিবেচনা করে আমাদের নিরাপত্তা ব্যবস্থা মজবুত বলে মনে করছি।

তিনি আরও বলেন, আগামী ৭ জানুয়ারির নির্বাচনকে ঘিরে সব ধরনের কার্যক্রম চলছে। প্রচারণার পাশাপাশি বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করছে। অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হবে।

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত

বিচারকের স্বাক্ষর ও সিল জাল করে ভুয়া হলফনামা, কোতোয়ালি থানায় মামলা

গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ এ হামলা চালিয়েছে: আমির হামজা

জাতিসংঘের বিবৃতি নির্বাচন প্রতিহতকারী বিএনপি-জামায়াতের বিরুদ্ধে গেছে : তথ্যমন্ত্রী

জনগণের স্বার্থে নির্বাচন চায় বিএনপি : এ্যানি

পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তা গ্রেপ্তার

ভুলে যাওয়া নায়কের নতুন লড়াই

শহীদ আবু সাঈদের পরিবারের জন্য ইফতার পাঠালেন তারেক রহমান

ইয়েমেনের হুতিদের ‘সম্পূর্ণরূপে নির্মূলের’ হুঁশিয়ারি ট্রাম্পের

গাজীপুরে ৫ খুন: পরকীয়া ও আর্থিক দ্বন্দ্বকে সামনে রেখে পুলিশের তদন্ত

তাড়াশে নিজ বাসায় মিললো বাবা-মা-মেয়ের গলাকাটা লাশ