শুক্রবার , ২৩ জানুয়ারি ২০২৬ | ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

নির্বাচন ঘিরে ২১ নির্বাহী ম্যাজিস্ট্রেটকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন

প্রতিবেদক
Newsdesk
জানুয়ারি ২৩, ২০২৬ ১০:১৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে প্রার্থীদের আচরণবিধি প্রতিপালন নিশ্চিতে দেশের ১৪ জেলায় ২১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-২ শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয়া জেলাগুলো হলো- কিশোরগঞ্জ, ঝিনাইদহ, খাগড়াছড়ি পার্বত্য জেলা, যশোর, খুলনা, চুয়াডাঙ্গা, পাবনা, নোয়াখালী, সাতক্ষীরা, হবিগঞ্জ, দিনাজপুর, বাগেরহাট, শরীয়তপুর ও সুনামগঞ্জ।

উপসচিব নূর-এ-আলমের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি প্রতিপালন নিশ্চিতে ভোটগ্রহণের ২ দিন পর পর্যন্ত সময়ের জন্য বিসিএস (প্রশাসন) ক্যাডারের বর্ণিত কর্মকর্তাদের দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর, ১৮৯৮ সেকশন ১০(৫) অনুযায়ী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ এবং মোবাইল কোর্ট আইন, ২০০৯ এর ৫ ধারায় তাদের নামের পাশে বর্ণিত অধিক্ষেত্রে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা অর্পণ করা হলো।

এ ক্ষেত্রে নিয়োগপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটদের আগামী রোববারের মধ্যে (২৫ জানুয়ারি) সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট বা রিটার্নিং অফিসারের কাছে আবশ্যিকভাবে যোগদান ও রিপোর্ট করতে হবে বলেও জনস্বার্থে জারি করা ওই প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

দুর্নীতি ও অনিয়মে সালাম মুর্শেদীসহ বাফুফের ৫ কর্মকর্তাকে শাস্তি দিলো ফিফা

হবিগঞ্জ সীমান্ত দিয়ে ২২ জনকে ‘পুশইন’ বিএসএফের

পুলিশ ধৈর্যের সঙ্গে পরিস্থিতি সামাল দিয়েছে: ডিএমপি কমিশনার

পরিচালকের বিরুদ্ধে আপত্তিকর আচরণের অভিযোগ অভিনেত্রীর

রামপুরায় ব্যবসায়ীকে গুলি করে লুণ্ঠিত স্বর্ণালঙ্কার উদ্ধার, গ্রেপ্তার ৬

ভারতে পালানোর সময় গাজীপুরের সাবেক ভারপ্রাপ্ত মেয়র গ্রেপ্তার

‘প্রশিক্ষণ কীভাবে কোথায় করতে হবে, নতুন করে দেখা প্রয়োজন’

আন্তর্জাতিক পর্যায়েও ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি: কৃষিমন্ত্রী

আন্তর্জাতিক পর্যায়েও ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি: কৃষিমন্ত্রী

এলপিজির দাম বাড়ার পেছনে ব্যবসায়ীদের কারসাজি: জ্বালানি উপদেষ্টা

ভোটার তালিকা হালনাগাদের পরই নির্বাচন: ধর্ম উপদেষ্টা