শনিবার , ১৫ ফেব্রুয়ারি ২০২৫ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

অপারেশন ডেভিল হান্ট: রাজশাহী যুবলীগ নেতা সৈকতসহ গ্রেফতার ১৪

প্রতিবেদক
Newsdesk
ফেব্রুয়ারি ১৫, ২০২৫ ৭:০৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

রাজশাহীতে ‘ডেভিল হান্ট’ অভিযানে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত সৈকতসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৪ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে রাজশাহী জেলা ও মহানগর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

রাজশাহী জেলা থেকে ১০ জন এবং মহানগর থেকে ৪ জন গ্রেফতার হয়েছেন।

জেলা পুলিশ জানায়, গোদাগাড়ী থানা-পুলিশ যুবলীগ নেতা ইয়াসির আরাফাত সৈকতকে গ্রেফতার করেছে। একই সঙ্গে গোদাগাড়ী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল মালেককে থানার একটি মামলায় গ্রেফতার করা হয়েছে।

এছাড়া, বাগমারা থানার মামলায় জেলা যুবলীগের সহসভাপতি নাইম ইসলাম, উপজেলা কৃষকলীগের অর্থ সম্পাদক জালাল উদ্দিন এবং চারঘাট থানার মামলায় উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাজহারুরকে গ্রেফতার করা হয়।

রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) জানায়, অভিযানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আমীর আলী হল শাখা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মো. অভিসহ আরও চারজনকে গ্রেফতার করা হয়েছে।

আরএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন জানান, গ্রেফতার সবার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

নাশকতা কি না, তদন্তের পর বলা যাবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

এমপি-মন্ত্রীসহ পলাতক সবাইকে আইনের আওতায় আনা হবে: প্রেস সচিব

ওয়ালমার্টের অর্ডার বাতিল: আপাতত ‘অবজারভেশনে’ পোশাক উৎপাদকরা

ওয়ালমার্টের অর্ডার বাতিল: আপাতত ‘অবজারভেশনে’ পোশাক উৎপাদকরা

টেকনাফে এসেছে মিয়ানমারের প্রতিনিধিদল, চলছে পতাকা বৈঠক

টেকনাফে এসেছে মিয়ানমারের প্রতিনিধিদল, চলছে পতাকা বৈঠক

মালদ্বীপে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই বাংলাদেশিসহ নিহত ১১

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মূল্যায়নে ‘জিপিএমএস’ পদ্ধতি চালু

পার্বত্য চুক্তি বাস্তবায়নে রাস্তা খোঁজা হচ্ছে : পররাষ্ট্র উপদেষ্টা

এমপি আমির হামজার বিরুদ্ধে শতকোটি টাকার মানহানি মামলা

এনবিআর ভেঙে দুই ভাগ, অধ্যাদেশ জারি

আওয়ামী লীগের শাসনামলেই দেশে সুষ্ঠু নির্বাচন হয়েছে: প্রধানমন্ত্রী