Sunday , 27 September 2026 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

উখিয়ায় অস্ত্রসহ কেফায়াত হত্যা মামলার এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার

প্রতিবেদক
Newsdesk
September 27, 2026 7:18 pm

এহসান উল্লাহ ও আব্দুল্লাহ মুহাম্মদ হুবাইব টেকনাফ থেকে

কক্সবাজারের উখিয়ায় কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অভিযান চালিয়ে চাঞ্চল্যকর কেফায়াত হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মোহাম্মদ জুবায়েরকে (২৫) একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগানসহ গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ (এসআরবি-১৫)।

রোববার (২৭ সেপ্টেম্বর) রাত ৩টা ২০ মিনিটের দিকে উখিয়ার রাজাপালং ইউনিয়নের কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-২/ওয়েস্টের ব্লক-ডি/৯ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি-১৫-এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, হোয়াইক্যং ক্যাম্পের একটি আভিযানিক দল কুতুপালং বাজার ও আশপাশের এলাকায় টহল দেওয়ার সময় রাত ২টা ৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, জুবায়েরের বসতঘরে অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে একজন ব্যক্তি অবস্থান করছে।

এর ভিত্তিতে রাত আনুমানিক ৩টা ২০ মিনিটে জুবায়েরের বসতঘরের সামনে পৌঁছালে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে সে। এ সময় তাকে আটক করা হয়।

পরে উপস্থিত সাক্ষীদের সামনে জুবায়েরের দেহ, বসতঘর ও আশপাশের এলাকায় তল্লাশি চালানো হয়। জিজ্ঞাসাবাদে তার হেফাজতে একটি দেশীয় অস্ত্র থাকার কথা স্বীকার করলে বসতঘরের শয়নকক্ষসংলগ্ন উত্তর পাশের ডাইনিং কক্ষে থাকা একটি প্লাস্টিকের টেবিলের নিচ থেকে নিজ হাতে একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান বের করে দেয়। এ সময় একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনও উদ্ধার করা হয়।

গ্রেপ্তার জুবায়ের কুতুপালং ক্যাম্পের মৃত কবির আহমেদ ও জুহুরা বেগমের ছেলে। এসআরবি-১৫-এর দাবি, তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত এবং পলাতক অবস্থায় আত্মগোপনে ছিলেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও মামলার নথি অনুযায়ী, জুবায়ের উখিয়ার চাঞ্চল্যকর কেফায়াত হত্যা মামলার এজাহারভুক্ত অন্যতম প্রধান আসামি। এছাড়া তার বিরুদ্ধে উখিয়া থানায় আরও একটি অস্ত্র মামলা রয়েছে বলে জানিয়েছে বাহিনীটি।

গ্রেপ্তার জুবায়েরকে উদ্ধার করা অস্ত্রসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। ক্যাম্প এলাকায় অপরাধ দমন, অস্ত্র উদ্ধার ও অপরাধীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে এসআরবি-১৫।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত