Thursday , 2 January 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. গাজীপুর
  12. চট্রগ্রাম
  13. চুয়াডাঙ্গা
  14. জাতীয়
  15. জামালপুর

কিশোর গ্যাংয়ের হামলায় ব্যবসায়ী নিহত

প্রতিবেদক
Newsdesk
January 2, 2025 1:07 pm

গাজীপুর প্রতিনিধি :

গাজীপুরের শ্রীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় হাসিবুল ইসলাম (৪০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার কেওয়া পশ্চিম খন্ড গ্রামের মসজিদ মোড় এলাকায় এ ঘটনা ঘটেছে।

হাসিবুল ইসলাম বরিশাল জেলার বানারীপাড়া থানার ইলুহার গ্রামের মো. আব্দুল হাইয়ের ছেলে। তিনি পরিবার নিয়ে উপজেলার কেওয়া পশ্চিম খন্ড গ্রামের মসজিদ মোড় এলাকার শ্বশুরবাড়িতে বসবাস করতেন। তার ফার্মেসির দোকান আছে।

এসময় কিশোর গ্যাং সদস্যদের হামলায় আহত হন নিহতের স্ত্রী মাহমুদা আক্তার (৩৫), শ্যালকের স্ত্রী সালমা আক্তার (২৭), শ্যালক হানিফ (২৯) ও চালক জাহিদুল ইসলাম শিমুল (৩৫)। এ ঘটনায় অন্তর ও রোমান নামে দুইজনকে আটক করেছে পুলিশ। তাদের কাছে স্বর্ণালংকার লুটের ঘটনাও ঘটেছে।

নিহতের স্ত্রী মাহমুদা আক্তার বলেন, স্বামী-সন্তান নিয়ে আমি শ্রীপুরের কেওয়া পশ্চিম খন্ড গ্রামের মসজিদ মোড় এলাকায় বাবার বাড়িতে বসবাস করি। আমার স্বামী মসজিদ মোড় এলাকায় ফার্মেসির দোকান আছে। গতকাল বুধবার আমরা ঢাকায় যাই। ঢাকার কাজ শেষে রওনা করে রাত ২টার দিকে প্রাইভেটকারে শ্রীপুরের বাসার সামনে এসে নামি। নামামাত্রই দেখতে পাই ৮/১০জন কিশোর রাস্তায় হইচই করছে। আমরা গাড়ি থেকে যখন ব্যাগগুলো নামাচ্ছি, তখন তারা আমাদের সামনে এসে এত রাতে কোথা থেকে এসেছি তা জানতে চান। এসময় তাদের চলে যেতে অনুরোধ করলে তারা অকথ্য ভাষায় গালাগালি করতে থাকে। এসময় আমার স্বামীর সঙ্গে তাদের বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে তাকে মারধর করে। গাড়িচালক শিমুল এগিয়ে এলে তাকেও মারধর করে কিশোর গ্যাংয়ের সদস্যরা।

পরে পরিবারের সদস্যদের নিয়ে বাড়ির ভেতরে চলে যায়। কিছুক্ষণ পর তারা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে আমার স্বামীকে ইট দিয়ে আঘাত করে এবং মারধর করে চলে যায়। মারপিটের এক পর্যায়ে সে মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে আল-হেরা হাসপাতালে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পরামর্শ দেন। পরে হাসিবুলকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মন্ডল বলেন, নিহত হাসিবুল ঢাকায় শ্বশুরবাড়ি বেড়ানো শেষে রাতে মাওনা বাসায় ফেরার পরপরই হামলার শিকার হয়ে মৃত্যুবরণ করেন। লাশ উদ্ধার করা হয়েছে। এঘটনায় এখন পর্যন্ত দুজনকে আটক করা হয়েছে। পলাতক রুবেলসহ বাকিদের আটকের চেষ্টা চলছে।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

মিরপুরে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার শোক

মিয়ানমার জান্তা প্রধানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আবেদন করলেন আইসিসি প্রসিকিউটর

ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীদের হেপাটাইটিস বি ভ্যাকসিন দিল ইউসিবি

আবু সাঈদ-মুগ্ধদের জাতীয় বীর ঘোষণা চেয়ে হাইকোর্টের রুল

নির্বাচনের রোডম্যাপ না দিলে সরকারকে সহযোগিতা করে যাওয়া কঠিন হবে: বিএনপি

মিথ্যা খবর ও গুজব ঠেকাতে নতুন আইন আসছে: আইনমন্ত্রী

কাজের মধ্য দিয়েই জনগণের আস্থা অর্জন করতে হবে: ডিএমপি কমিশনার

আবারো বিশ্বকাপের বিশ্বমঞ্চে শাকিরা

শেখ হাসিনার বিরুদ্ধে আরও পাঁচ হত্যা মামলা

কামরাঙ্গীরচরে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণের মামলায় ৩ জনের যাবজ্জীবন