Sunday , 19 July 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. গাজীপুর
  12. চট্রগ্রাম
  13. চুয়াডাঙ্গা
  14. জাতীয়
  15. জেলার খবর

টাকা দিলে সার্ভার খোলা, না দিলে নেট সমস্যা’

প্রতিবেদক
Newsdesk
July 19, 2026 8:59 pm

অপরাধচিত্র ডেস্কঃ গাজীপুরের কালীগঞ্জের জাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদে অনেক বেলা পর্যন্ত অফিসের তালাবদ্ধ। ভুক্তভোগীদের দুর্দশায় এক ভুক্তভোগী চলে আসেন ফেসবুক লাইভে।
লাইভে এসে সেবার নামে ভোগান্তির চিত্র তুলে ধরেন। লাইভের শিরোনাম দেওয়া হয় কালীগঞ্জের জাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদে ‘টাকা দিলে সার্ভার খোলা, না দিলে নেট সমস্যা।’ লাইভ করার কিছুক্ষণের মধ্যেই ভাইরাল হয়ে যায় ভিডিওটি। রবিবার (১৯ জুলাই) সকাল ১০টায় গাজীপুরের কালীগঞ্জের জাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে।
ভিডিও থেকে জানা যায়, সকাল থেকে জাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদে তালাবন্ধ। নানা বয়সী সেবাগ্রহীতাদের ভিড় পরিষদ কার্যালয়ের সামনে। সকাল ১০টায় জাঙ্গালিয়া ইউনিয়নের আজমতপুর গ্রামের বাসিন্দা খোরশেদ আলম সেবা নিতে এসে সেবাগ্রহীতাদের ভিড় দেখেন। একসময় নিজের ফেসবুক লাইভে এসে তালাবদ্ধ রুম দেখান।
লাইভে অনেক ভুক্তভোগীর বক্তব্য প্রচার করা হয়। সকাল সাড়ে ১০টার পর ইউনিয়ন পরিষদের প্রশাসক ও সচিব অফিসে এসে লাইভে বক্তব্য দিতে দিতে অফিসে প্রবেশ করেন। লাইভকারীর বিভিন্ন প্রশ্নের উত্তরে বিরক্ত হয়ে নানা কথা বলে তারা অফিসে প্রবেশ করেন।
ভিডিওতে লাইভকারীকে বলতে শোনা যায়, লাইভে আসার পর কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে তালাবদ্ধ অফিসের বিষয়টি জানালে নির্বাহী কর্মকর্তা তাকে লাইভ কেটে দেওয়ার অনুরোধ করে প্রশাসককে পাঠানোর কথা বলেন। এদিকে কিছুক্ষনের মধ্যেই ভিডিওটি কয়েক হাজার ভিউ হয়ে যায়।
ফেসবুক পোস্টের কমেন্টে নানা ধরণের মন্তব্য দেখা যায়। শেয়ারও হয় অনেক।
এ বিষয়ে লাইভকারী খোরশেদ আলম বলেন, ‘আমিসহ জনগণের ভোগান্তি দেখে ফেসবুক লাইভে আসি। এই লাইভটি সেবাপ্রার্থীদের জন্য উপকার হবে আশা করি।’জাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক আবুল হোসেন আকাশ কালের কণ্ঠকে বলেন, ‘সেবাপ্রার্থীদের কোনো সমস্যা হয়নি। বৃষ্টির জন্য একটু দেরি হয়েছে। এই ঘটনায় কম্পিউটার অপারেটরকে অনুপস্থিতির জন্য শোকজ করেছি।’
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কামরুল ইসলাম বলেন, ‘লাইভের বিষয়টি আমি জেনেছি। সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে। আমি শীঘ্রই যাব।’

 

সর্বশেষ - রাজনীতি