Saturday , 17 February 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. গাজীপুর
  12. চট্রগ্রাম
  13. চুয়াডাঙ্গা
  14. জাতীয়
  15. জামালপুর

টাঙ্গাইলে বাসচাপায় মা-ছেলের মৃত্যু

প্রতিবেদক
Newsdesk
February 17, 2024 2:03 pm


টাঙ্গাইল প্রতিনিধি :

টাঙ্গাইলের গোপালপুরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী মা-ছেলের মৃত্যু হয়েছে।

আজ শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল আটটার দিকে উপজেলার ঝাওয়াইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল ইসলাম তৈয়ব বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- উপজেলার ঝাওয়াইল ইউনিয়নের মৃত কামরুজ্জামান তোতার স্ত্রী চায়না বেগম (৪৮) ও তার ছেলে শাকিব মিয়া (১৯)।

এ বিষয় গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল ইসলাম তৈয়ব জানান, সকালে শাকিব তার মাকে নিয়ে মোটরসাইকেল যোগে গোপালপুর উপজেলা সদরে যাচ্ছিলেন। এসময় তারা ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এসময় বাসটি আটক করা গেলেও বাসের চালক পালিয়ে যায়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত