মঙ্গলবার , ২৯ এপ্রিল ২০২৫ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

নড়াইলে প্রতিপক্ষের বাড়ির পেছনে হত্যা মামলার আসামির পা বাঁধা লাশ

প্রতিবেদক
Newsdesk
এপ্রিল ২৯, ২০২৫ ১২:৪৮ অপরাহ্ণ

নড়াইল প্রতিনিধি :

নড়াইলের কালিয়া উপজেলার কাঞ্চনপুর গ্রামে প্রতিপক্ষের বাড়ির পেছন থেকে রফিকুল ইসলাম (৩৫) নামে একজন হত্যা মামলার আসামির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় মরদেহটি পা বাঁধা অবস্থায় ছিল।

মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে কাঞ্চনপুর গ্রামের প্রতিপক্ষ রিকাইল শেখের বাড়ির পেছন থেকে রফিকুল ইসলামের মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রফিকুল ইসলাম কাঞ্চনপুর গ্রামেরই আজিজুল মোল্যার ছেলে। তিনি স্থানীয় ফরিদ মোল্যা হত্যা মামলার আসামি ছিলেন।

পুলিশ ও স্থানীয়দের থেকে জানা গেছে, কাঞ্চনপুর গ্রামে মিলন মোল্যা ও আফতাব মোল্যার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গত ১১ এপ্রিল দু’পক্ষের লোকজনের মধ্যে ঘণ্টাব্যাপি সংঘর্ষে আফতাব মোল্যার পক্ষের ফরিদ মোল্যা (৫৮) নিহত হন। এ ঘটনায় কালিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের হয়। এ মামলায় এজারভুক্ত আসামি রফিকুল ইসলাম এরপর থেকে পলাতক ছিলেন। আজ (মঙ্গলবার) সকালে প্রতিপক্ষ আফতাব মোল্যা পক্ষের রিকাইল শেখের বাড়ির পেছনে তার পা বাঁধা মরদেহ দেখতে পায়। পরে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, “হত্যা মামলার আসামি রফিকুল ইসলামের মরদেহটি ময়না তদন্তের জন্য নড়াইল সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে এ ঘটনা কে বা কারা ঘটিয়েছে তার তদন্ত চলছে।”

 

 

 

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

মধ্যপ্রাচ্য সংকটে প্রবাসীদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার: পররাষ্ট্রমন্ত্রী

হাসিনা-রেহানা-টিউলিপ-রাদওয়ানসহ ৫৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

বাংলাদেশ পুনর্গঠনে ড. ইউনূসকে সব ধরনের সহায়তার আশ্বাস কাতারের প্রধানমন্ত্রীর

বাণিজ্য মেলার পর্দা উঠছে কাল, থাকছে ৩৫১টি স্টল

ফের ৪ দিনের রিমান্ডে হাসানুল হক ইনু

বিরতিহীনভাবে অবস্থান কর্মসূচির চালিয়ে নেওয়ার ঘোষণা ইশরাকের

ডিসিদের প্রতি প্রধান উপদেষ্টার ১২ নির্দেশনা

শিক্ষার উন্নয়নে স্থায়ী শিক্ষা কমিশন গঠনের দাবি

ইস্তাম্বুলে গির্জায় বন্দুক হামলায় নিহত ১

ভোটকেন্দ্রের নিরাপত্তায় ৪০ হাজার বডিক্যামেরা কেনার পরিকল্পনা