Monday , 26 February 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

নারায়ণগঞ্জে ৫০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

প্রতিবেদক
Newsdesk
February 26, 2024 6:21 pm


নারায়ণগঞ্জ প্রতিনিধি :

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় ৫০০টি অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে ভ্রাম্যমাণ আদালত।

গতকাল রোববার বিকেলে ফতুল্লার পাগলা নন্দনালপুর এলাকায় প্রাপ্তি আবাসিক সিটিতে এই অভিযান চালানো হয়।

অভিযানে সংযোগ বিচ্ছিন্নের পাশাপাশি অবৈধ গ্রাহকদের মোট ২ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া ইয়াসমিন।

অভিযানের বিষয়ে আজ সোমবার নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, ‘পাগলা এলাকার প্রাপ্তি সিটি ও এর সঙ্গে থাকা আরেকটি হাউজিং সোসাইটিতে অবৈধ গ্যাস সংযোগের খবর পাই। তিতাস কর্মকর্তাদের নিয়ে অভিযান চালিয়ে প্রায় ৫০০ আবাসিক লাইন বিচ্ছিন্ন করা হয়েছে। প্রায় ১ হাজার ২০০ ফুট পাইপ জব্দ করা হয়, যা দিয়ে এই অবৈধ লাইন টানা হয়েছিল।’

যেসব বাসায় গ্যাসের রাইজার ছিল সেগুলো কেটে জব্দ করা হয়েছে। অভিযানে গ্যাস আইন ২০১০ এর ধারা মোতাবেক মোট ২ লাখ ৮০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।

অভিযানে উপস্থিত ছিলেন তিতাস গ্যাস অফিস ফতুল্লা জোনের ব্যবস্থাপক প্রকৌশলী মশিউর রহমান, উপব্যবস্থাপক শফিকুল ইসলাম, নারায়ণগঞ্জ জোনের ব্যবস্থাপক প্রকৌশলী মোস্তাক মাসুদ প্রমুখ।

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত

শিগগিরই ট্যুরিস্ট ভিসা দিচ্ছে না ভারত

এবার পুজামণ্ডপ পাহারায় থাকবে মাদ্রাসাছাত্ররা : ধর্ম উপদেষ্টা

টঙ্গীতে তাবলীগ জামাতের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৪

সুন্দরবনে নিষেধাজ্ঞা উঠলেও কাটেনি জলদস্যু আতঙ্ক: চাঁদা গুনেই বনে পা বাড়াচ্ছেন উপকূলের ৯ হাজার জেলে

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১৩১

সংস্কার নিয়ে মতামত দিল ৭ দল, সময় চাইলো ১৬ দল

সম্প্রীতির বন্ধনে দেশকে এগিয়ে নিতে চাই: পার্বত্য উপদেষ্টা

তারেক রহমানের দেশে আসতে আর বাঁধা নেই: আইনজীবী

মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিলেই আসবে এয়ার অ্যাম্বুলেন্স

বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরের সংসদ অধিবেশনে যোগ দিতে বাধা নেই