Thursday , 6 June 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. গাজীপুর
  12. চট্রগ্রাম
  13. চুয়াডাঙ্গা
  14. জাতীয়
  15. জামালপুর

নোয়াখালীতে বাবার মৃত্যুর পর মেয়ের ‘আত্মহত্যা’

প্রতিবেদক
Newsdesk
June 6, 2024 2:35 pm


নোয়াখালী প্রতিনিধি :

নোয়াখালী জেলা শহরে একটি বাসা থেকে এক ব্যক্তি ও তার মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নোয়াখালীর (সদর সার্কেল) অতিরিক্ত পুলিশ সুপার মোর্তাহীন বিল্লাহ জানান, বুধবার রাতে নোয়াখালী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের উকিল পাড়ার বাসা থেকে লাশ দুটি উদ্ধার করেন তারা।

মৃতরা হলেন-ওই এলাকার নরেশ চন্দ্র দে (৫০) ও তার মেয়ে তিশা দে (১৯)।

তাদের লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

স্থানীয়দের বরাতে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, “তিশা ফেনী জেলায় এলএলবিতে পড়াশোনা করছিলেন। সেখানে এক মুসলিম ছেলের সঙ্গে তার প্রেমের সম্পর্ক তৈরি হয়। ঘটনাটি জানাজানি হলে মঙ্গলবার তিশাকে তার বাবা-মা ফেনী থেকে নোয়াখালী তাদের বাসার নিয়ে আসে।

“রাতে এ সম্পর্ক থেকে বেরিয়ে আসার জন্য মেয়েকে অনেকক্ষণ বোঝানোর চেষ্টা করেন নরেশ। এরপর বুধবার সকাল সাড়ে ৮টার দিকে নিজ কক্ষে তার নিথর দেহ পড়ে থাকে দেখেন পরিবারের সদস্যরা।”

এর কিছুক্ষণ পর আরেকটি কক্ষে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেওয়া অবস্থায় তিশার ঝুলন্ত মরদেহ পাওয়া যায় বলে অতিরিক্ত পুলিশ সুপার মোর্তাহীন বিল্লাহ জানান।

তিনি বলছেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মেয়েকে সারারাত বোঝানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে ভোর রাতের দিকে স্ট্রোক করে নরেশের মৃত্যু হয়। বাবার মৃত্যুর আধা ঘণ্টা পর মেয়ে নিজেকে অপরাধী ভেবে আত্মহত্যা করে।”

ঘটনাটি তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

ঈদ উৎসবে জমজমাট ওয়ালটন ফ্রিজের বিক্রি

নেপাল থেকে ৪০ মেগাওয়াট জলবিদ্যুৎ আমদানি করবে সরকার

ইরান-ইসরায়েল সংঘাত পোশাকশিল্পের জন্য নতুন চ্যালেঞ্জ: বিজিএমইএ সভাপতি

বাংলাদেশের সামনে এখন ইতিহাস গড়ার হাতছানি

বাংলাদেশের সামনে এখন ইতিহাস গড়ার হাতছানি

ট্রফি নিয়ে দেশে ফিরলেন সাবিনা-সানজিদারা

ট্রফি নিয়ে দেশে ফিরলেন সাবিনা-সানজিদারা

বারবার বাবাকে খুঁজছে নিহত পুলিশ সদস্যের মেয়ে স্নিগ্ধা

সংস্কার শেষ করে দ্রুত সুষ্ঠু নির্বাচন দিন: অন্তর্বর্তী সরকারকে রিজভী

বিএনপি বাড়াবাড়ি করলে খালেদাকে আবার জেলে পাঠানো হবে: প্রধানমন্ত্রী

বিএনপি বাড়াবাড়ি করলে খালেদাকে আবার জেলে পাঠানো হবে: প্রধানমন্ত্রী

এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে যে নির্দেশনা দিলো শিক্ষা বোর্ড

প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান অনুকরণীয় রাজনীতিবিদ: পররাষ্ট্রমন্ত্রী