Wednesday , 21 February 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

বাসের ধাক্কায় এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল আরোহী বাবা-মেয়ের মৃত্যু

প্রতিবেদক
Newsdesk
February 21, 2024 5:31 pm


মুন্সীগঞ্জ প্রতিনিধি :

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরে অজ্ঞাত বাসের ধাক্কায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল আরোহী বাবা-মেয়ে নিহত হয়েছে।

বুধবার দুপুর দেড়টার দিকে উপজেলার হাসাড়া ব্রিজ সংলগ্ন এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-বরিশাল রমজান কাঠি এলাকার আব্দুল হাকিমের ছেলে কামাল হোসেন (৩০) ও তাঁর কন্যা শিশু মাহিরা মাহি (১০)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়,মাওয়াগামী মোটরসাইকেলটিকে পেছন থেকে একটি অজ্ঞাত বাস ধাক্কা দিলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলে থাকা বাবা-মেয়ে মহাসড়কে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।

পরে সংবাদ পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিস ও হাসাড়া পুলিশ ফাঁড়ির একটি টিম ঘটনাস্থলে এসে নিহতদের মৃতদেহ উদ্ধার করে হাসাড়া পুলিশ ফাঁড়িতে নিয়ে আসে।

শ্রীনগর হাসাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ কাঞ্চন কুমার সিংহ জানান, নিহত কামাল হোসেন ও তাঁর মেয়ে মাহিরা মাহির মরদেহ বর্তমানে হাসাড়া হাইওয়ে থানা হেফাজতে রয়েছে। বাসটিকে আটকের চেষ্টা করছে বলে জানিয়েছেন তিনি।

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ