বৃহস্পতিবার , ৩ অক্টোবর ২০২৪ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

রাজশাহী সীমান্তে দুই ভারতীয় নাগরিক আটক

প্রতিবেদক
Newsdesk
অক্টোবর ৩, ২০২৪ ১২:৫৩ অপরাহ্ণ

রাজশাহী প্রতিনিধি :

রাজশাহী সীমান্ত থেকে দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

বুধবার (২ অক্টোবর) রাতে জেলার চারঘাট উপজেলার ইউসুফপুর সীমান্ত ফাঁড়ির (বিওপি) অধীনস্থ ৬৮/২-এস সীমান্ত পিলার এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার সাগরপাড়া থানার আবদুর রহিমের ছেলে আইনুল হক (৫৫) এবং একই থানার জার্মান আলীর ছেলে শোয়েব নবী শেখ (৪০)।

বিষয়টি নিশ্চিত করে রাজশাহী বিজিবি-১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মতিউল ইসলাম মণ্ডল জানান, ওই দুজন ভারতীয় নাগরিক পদ্মা নদী পার হয়ে সীমান্ত পিলার থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়েছিলেন। এ সময় তাদের আটক করা হলে তারা ভারতীয় নাগরিক বলে স্বীকার করেন। আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের চারঘাট থানায় হস্তান্তর করা হয়।

তিনি জানান, রাজশাহী অঞ্চলে সীমান্ত পথ দিয়ে ভারতীয় অনুপ্রবেশ রোধে গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা আগের চেয়ে বাড়ানো হয়েছে।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

২০২৩ সালে নিহত ৯৯ সাংবাদিকের মধ্যে ৭৭ জনই গাজা যুদ্ধে মারা গেছেন : সিপিজে

শিশু আয়ানের মৃত্যুতে কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট

পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ভলকার তুর্ক

রাজারহাটে ভ্রাম্যমাণ আদালতের ৫০ হাজার টাকা জরিমানা

গোপালগঞ্জে সংঘর্ষে নিহতদের লাশ উত্তোলন করে ময়নাতদন্ত করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

তারেক রহমানের নেতৃত্বে নির্বাচনে অংশ নেবে বিএনপি

জুলাই আন্দোলন নিয়ে ৮ সিনেমা বানাবে সংস্কৃতি মন্ত্রণালয়

গোপালগঞ্জে কারফিউ ও ১৪৪ ধারা প্রত্যাহার

সড়ক দুর্ঘটনায় ইউনিক গ্রুপের এমডির মেয়ে নাদিহার মৃত্যু

বিএনপির ইশতেহার ঘোষণা হতে পারে শুক্রবার