Saturday , 24 September 2022 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

টি-টোয়েন্টি বিশ্বকাপ: বাংলাদেশে খেলা দেখানো নিয়ে অনিশ্চয়তা

প্রতিবেদক
Newsdesk
September 24, 2022 4:49 pm
টি-টোয়েন্টি বিশ্বকাপ: বাংলাদেশে খেলা দেখানো নিয়ে অনিশ্চয়তা

আসন্ন অক্টোবরের ১৬ তারিখে অস্ট্রেলিয়ায় যে টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট শুরু হবে, তার খেলা বাংলাদেশের টেলিভিশনে দেখানো যাবে কিনা, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ক্রিকেট বাংলাদেশে অত্যন্ত জনপ্রিয়, কিন্তু এখনো বাংলাদেশের কোন প্রতিষ্ঠান টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ সম্প্রচারের সত্ত্ব পায়নি।

যে কারণে বাংলাদেশের দর্শকেরা সরাসরি খেলা দেখতে পাবেন কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।

কেন এই অনিশ্চয়তা তৈরি হলো?

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিল এসিসির আয়োজিত ক্রিকেট ম্যাচগুলো সম্প্রচার করে স্টার গ্রুপের প্রতিষ্ঠান স্টার ডিজনি।

বাংলাদেশে স্টার ডিজনি অনুমোদিত প্রতিষ্ঠান হচ্ছে স্পোরডিয়াম। বাংলাদেশের জন্য বিভিন্ন ক্রিকেট টুর্নামেন্টের সম্প্রচার সত্ত্ব কিনে থাকে যেসব প্রতিষ্ঠান, এটি তার অন্যতম।

কিন্তু আর কয়েক সপ্তাহ পরে যে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে যাচ্ছে, সেটি বাংলাদেশের কোন টেলিভিশন চ্যানেল দেখাতে পারবে কিনা, তা এখনো অনিশ্চিত।

স্পোরডিয়ামের প্রধান নির্বাহী জিয়াউদ্দিন আদিল  বলেছেন, সম্প্রচার সত্ত্ব কেনার জন্য অর্থ পাঠানোর ছাড়পত্র এখনো না পাওয়ার কারণেই এই অনিশ্চয়তা।

তিনি বলেছেন, “বর্তমানে আমাদের এশিয়া কাপের অ্যাপ্লিকেশনটা এখনো প্রসেস হয়নি। সেটার জটিলতায়ই এখন টি-টোয়েন্টি ওয়ার্ল্ড-কাপের সম্প্রচারটা অনিশ্চয়তার মুখে পড়েছে। ইউজুয়ালি এগুলা ১০০ পারসেন্ট প্রি-পেমেন্ট হয়ে থাকে।

“এখন এশিয়া কাপের পেমেন্ট করতে পারিনি দেখে, বাংলাদেশ উইমেন্স এশিয়া কাপ হোস্ট করছে, যেটা অক্টোবরের ১ তারিখ থেকে শুরু হচ্ছে সিলেটে—চারটা দেশ খেলবে ওখানে—বাংলাদেশ, ভারত, পাকিস্তান এবং শ্রীলঙ্কা, সেটারও সম্প্রচার সত্ত্ব নিয়ে আমাদের কাছে কোন নির্দেশনা নাই, তিনি বলছেন।

”এখন আমরা স্টার স্পোর্টসের সাথেও আলোচনা করতে পারছি না যে আমাদের ওটা দেখানোর পারমিশন দেবে কিনা। কারণ আমরা অলরেডি একটা ডেডলকে চলে গেছি স্টার স্পোর্টসের সাথে, তাদেরকে আমাদের আগের ইভেন্টের টাকা পাঠাতে পারিনি বলে,” বলছেন স্পোরডিয়ামের প্রধান নির্বাহী জিয়াউদ্দিন আদিল।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

আলোচনায় পটুয়াখালী–৩ আসন

রোজা শুরুর আগেই বাজারে আগুন, সংকট ভোজ্য তেলেও

বঙ্গবন্ধুর আদর্শে শিশুদের গড়ে তুলতে হবে: গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী

শাপলা চত্বর কাণ্ডে কারাগারে সাবেক ডিআইজি আবদুল জলিল

টাইফয়েড টিকা শতভাগ নিশ্চিতের নির্দেশনা স্বাস্থ্য উপদেষ্টার

ঈদযাত্রায় বাড়তি ভাড়া নিলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি

কক্সবাজারে সন্ত্রাসীদের হামলায় সেনা কর্মকর্তা নিহত

মিটফোর্ডের হত্যাকাণ্ডকে রাজনৈতিক দুরভিসন্ধি বাস্তবায়নে ব্যবহার করা হচ্ছে : বিএনপি

নিউইয়র্কে ছিনতাইকারীর ধাক্কায় ট্রেনের নিচে বাংলাদেশি শিক্ষার্থী

নিউইয়র্কে ছিনতাইকারীর ধাক্কায় ট্রেনের নিচে বাংলাদেশি শিক্ষার্থী

বিদেশে পলাতক সন্ত্রাসীদের রিমোট কন্ট্রোল: আতঙ্কে রাজধানীর ব্যবসায়ী ও ভবন মালিকরা