রবিবার , ২৩ অক্টোবর ২০২২ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

সাবেক ডিআইজি প্রিজন্স বজলুরের ৫ বছর কারাদণ্ড

প্রতিবেদক
Newsdesk
অক্টোবর ২৩, ২০২২ ৬:০৬ পূর্বাহ্ণ
সাবেক ডিআইজি প্রিজন্স বজলুরের ৫ বছর কারাদণ্ড

অবৈধ সম্পদ অর্জনের দায়ে কারা অধিদপ্তরের সাময়িক বরখাস্ত ডিআইজি বজলুর রশীদকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে পাঁচ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে ৬ মাসের জেল দেওয়া হয়েছে।

রোববার (২৩ অক্টোবর) ঢাকা বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ইকবাল হোসেন এ রায় ঘোষণা করেন।

এর আগে গত ২২ সেপ্টেম্বর যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত মামলার রায় ঘোষণার জন্য আজকের দিন ধার্য করেন। ২০২০ সালের ২২ অক্টোবর মামলায় বজলুর রশীদের বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।

গত ২৬ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক নাসির উদ্দীন বজলুর রশীদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। চার্জশিটে তার বিরুদ্ধে ৩ কোটি ১৪ লাখ ৩৫ হাজার ৯০২ টাকার অবৈধ সম্পদের অভিযোগ আনা হয়।

মামলার অভিযোগে বলা হয়েছে, বজলুর রশীদ রূপায়ন হাউজিং স্টেট থেকে ঢাকার সিদ্ধেশ্বরী রোডের ৫৫/১ (পুরাতন) ৫৬/৫৭ (নতুন) নির্মাণাধীন স্বপ্ন নিলয় প্রকল্পে ২৯৮১ বর্গফুট আয়তনের অ্যাপার্টমেন্ট কেনেন। অ্যাপার্টমেন্টের দাম বাবদ তিন কোটি আট লাখ টাকা পরিশোধ করেছেন। তবে, ফ্ল্যাটের দাম পরিশোধ করা ওই অর্থের কোনো বৈধ উৎস দেখাতে পারেননি তিনি।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

পাঁচ কোটি টাকার নির্মাণসামগ্রী ১৯ লাখে বিক্রি; পলাতক জনস্বাস্থ্যের নির্বাহী প্রকৌশলী !

রংপুরে দূরপাল্লার বাসও বন্ধ, দুর্ভোগে যাত্রীরা

রংপুরে দূরপাল্লার বাসও বন্ধ, দুর্ভোগে যাত্রীরা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা ছাত্রলীগের একাংশের, বন্ধ শাটল ট্রেন-বাস

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা ছাত্রলীগের একাংশের, বন্ধ শাটল ট্রেন-বাস

অন্তর্বর্তী সরকারের মেয়াদ দুই বছরের পক্ষে ৫৩ শতাংশ ভোটার : জরিপ

পণ্যের দাম বাড়ালে কঠোর হবে সরকার: বাণিজ্য প্রতিমন্ত্রী

বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করছে তরুণদের ওপর: দুদু

জুলাই গণঅভ্যুত্থানে ১৪০০ জনেরও বেশি মানুষ হত্যা করা হয়েছে: জাতিসংঘ

সুনামগঞ্জে সোর্স পরিচয়ধারীরা বেপরোয়া,গাজাসহ গ্রেফতার ২

দেশে ফিরে গ্রেফতার : ৫ দিনের রিমান্ডে সুলতান মনসুর

শিল্পাঞ্চল ছাড়া গ্যাসের লাইন নয় : নসরুল হামিদ