Tuesday , 12 December 2023 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

আফ্রিকায় সেরা হলেন ওসিমেন

প্রতিবেদক
Newsdesk
December 12, 2023 6:58 pm


স্পোর্টস ডেস্ক :

আর্জেন্টাইন গ্রেট ডিয়েগো ম্যারাডোনার পর গত মৌসুমে ট্রফির দেখা পেয়েছে ইতালিয়ান ক্লাব নেপলি। নেপলির এ শহরের বাসিন্দাদের প্রতিক্ষার শেষ হল এর মাধ্যমে। আর এ জয়ের নায়ক ছিলেন ভিক্টর ওসিমেন।

নাইজেরিয়ান এই স্ট্রাইকার গত মৌসুমে ছিলেন দুর্দান্ত ফর্মে। জর্জিয়ার তরুণ উইঙ্গার কাভিচা কাভারাৎসখেলিয়াকে সঙ্গে নিয়ে গড়ে তুলেছিলেন অনবদ্য জুটি। যার ফলও পেয়েছেন হাতেনাতে। এবার আফ্রিকা সেরার পুরস্কার পেয়েছেন ওসেমিন।

২০২৩ এ আফ্রিকার সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন নাপোলির এই নাইজেরিয়ান স্ট্রাইকার। সোমবার (১১ ডিসেম্বর) মরক্কোয় আফ্রিকান ফুটবল ফেডারেশন (সিএএফ) আয়োজিত এক অনুষ্ঠানে তার হাতে ওঠে আফ্রিকা সেরার পুরস্কার।

পুরস্কার পেয়ে ওসিমেন বলেন, ‘এটা স্বপ্ন সত্যি হওয়ার মতোই। নাইজেরিয়ানদের সমর্থনের জন্য তাদের ধন্যবাদ জানাই। আফ্রিকাকে ধন্যবাদ জানাই, আমাকে মর্যাদাপূর্ণ স্বীকৃতি দেওয়ার জন্য, উৎসাহ দেওয়া এবং পাশে থাকার জন্য।’

পিএসজি ও মরক্কোর রাইটব্যাক আশরাফ হাকিমি, লিভারপুল ও মিসরের উইঙ্গার মোহাম্মদ সালাহকে পেছনে ফেলে এ পুরস্কার জিতলেন ওসিমেন। গতবছর ব্যক্তিগত পারফর্মে উজ্জ্বল থাকলেও লিভারপুল বা মিশর কোন জায়গাতেই দলীয় সাফল্য পাননি সালাহ। অন্যদিকে পিএসজির হয়ে লিগ শিরোপা পেলেও চ্যাম্পিয়ন্স লিগে পারফর্ম করতে পারেননি হাকিমি।

গত মৌসুমে ওসিমেনে দুর্দান্ত পারফরমেন্সে ৩৩ বছরের খড়া কাটিয়ে লিগ শিরোপা জিতে নাপোলি। দলকে শিরোপা জেতানোর পথে করেছিলেন ২৬ গোল, এসিস্ট আরও পাঁচ গোলে। চলতি মৌসুমে দারুন ছন্দে থাকা ওসিমেন লিগে এরইমাঝে ১১ ম্যাচে করেছেন ৬ গোল। চোটের কারণে ২০২২ সালে আফ্রিকা কাপ অব নেশনসে খেলতে পারেননি এই স্ট্রাইকার। এবার এই টুর্নামেন্টের বাছাইপর্বেই দুর্দান্ত খেলেছেন তিনি। ১০ গোল করে শীর্ষ গোলদাতা ওসিমহেন।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

পুলিশের হাতে কামড় দিয়ে হাতকড়াসহ পালাল মাদক কারবারি, অতঃপর…

বাংলাদেশ কৃষি ব্যাংকে ভুয়া ঋণ জালিয়াতি: প্রতারণার শিকারে হাজারো শ্রমজীবী

অভিষেকের গোপন তথ্য ফাঁস করলেন কারিনা

প্রযোজককে প্রকাশ্যেই জুতাপেটা করলেন অভিনেত্রী

নারায়ণগঞ্জে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

১৫ বছরে স্বৈরাচার সাড়ে ৪ হাজার মানুষকে বিনা বিচারে হত্যা করেছে: অ্যাটর্নি জেনারেল

শুধু ভোটের অধিকারের জন্য আন্দোলন হয়নি: হাসনাত আবদুল্লাহ

পটুয়াখালীতে ভাড়া বাসা থেকে সিরীয় নাগরিকের মরদেহ উদ্ধার

ফের সচিবালয়ের সামনে অবস্থানে অব্যাহতিপ্রাপ্ত শিক্ষানবিশ এসআইরা

মোদির শপথ অনুষ্ঠানে যোগ দিতে আগামীকাল নয়াদিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী