Wednesday , 13 December 2023 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. গাজীপুর
  12. চট্রগ্রাম
  13. চুয়াডাঙ্গা
  14. জাতীয়
  15. জামালপুর

চট্টগ্রামে বিএনপি-পুলিশ সংঘর্ষে ওসিসহ ৫ জন আহত

প্রতিবেদক
Newsdesk
December 13, 2023 5:45 pm


চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রামের আনোয়ারায় পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষে ওসিসহ ৫ জন আহত হয়েছেন। এ সময় সিএনজিসহ বেশ কিছু গাড়ি ভাঙচুর করা হয়।

বুধবার (১৩ ডিসেম্বর) দুপুর ১১টার দিকে উপজেলার চাতরী শশী কমিউনিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।

আনোয়ারা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মহিউদ্দিন বলেন, চাতরী চৌমহনী বাজার এলাকায় বিএনপি, যুবদল ও ছাত্রদলের ব্যানারে কিছু লোক রাস্তা অবরোধ করে গাড়ি ভাঙচুর করে। এ সময় বাধা দিলে পুলিশের ওপর হামলা চালান তারা। তাদের ইট-পাটকেলের আঘাতে আনোয়ারা থানার ওসি সোহেল আহমেদ আহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে।

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মামুনুর রশীদ বলেন, গুরুতর আহত অবস্থায় ওসিকে হাসপাতালে নিয়ে আসা হয়। উনার ডান চোখ আঘাত পেয়েছেন। প্রাথমিক চিকিৎসা দিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে পাঠানো হয়েছে।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত