রবিবার , ১৭ ডিসেম্বর ২০২৩ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

নির্বাচনে সেনা মোতায়েনের অনুমোদন দিয়েছেন রাষ্ট্রপতি : ইসি সচিব

প্রতিবেদক
Newsdesk
ডিসেম্বর ১৭, ২০২৩ ৩:৩২ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক :

সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনা মোতায়েনের বিষয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নীতিগত অনুমোদন দিয়েছেন। তবে, কবে থেকে সেনা মোতায়েন হবে তা আলোচনা-সাপেক্ষে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন ইসি সচিব। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে এই অনুমোদন দেয়া হয়েছে।

রবিবার (১৭ ডিসেম্বর) সকালে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে যান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল ও ইসি সচিব মো. জাহাংগীর আলম। সাক্ষাতে সেনা মোতায়েনের অনুমোদন দেন রাষ্ট্রপতি— জানান ইসি সচিব।

ইসি সচিব বলেন, ‘সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের স্বার্থে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন রাষ্ট্রপতি।’

এর আগে (১১ ডিসেম্বর) সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার জানিয়েছিলেন, রাষ্ট্রপতি অনুমতি দিলে আগামী ২৯ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি পর্যন্ত ১৩ দিনের জন্য তারা ভোটের দায়িত্ব পালন করবেন।

তফসিল অনুযায়ী, আজ ১৭ ডিসেম্বর নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। চূড়ান্ত প্রার্থীদের মধ্যে ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দ করা হবে। প্রতীক নিয়ে প্রার্থীরা ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত ভোটের প্রচারণা চালাতে পারবেন। ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

‘আদালত বা সরকার নয়, আ.লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নেবে জনগণ’

স্ত্রীসহ সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যের বিরুদ্ধে দুদকের মামলা

বন্দর থেকে নির্ধারিত সময়ে পণ্য না নিলে ৩ গুণ জরিমানা: সাখাওয়াত হোসেন

দেশকে এগিয়ে নিতে নির্বাচিত সরকারের প্রয়োজন: মির্জা ফখরুল

ঘূর্ণিঝড় ‘ডানা’: বরিশালে বৃষ্টিতে জলাবদ্ধতা, লঞ্চ চলাচল বন্ধ

চিকিৎসার জন্য ভারতের বিকল্প হতে পারে চীন: পররাষ্ট্র উপদেষ্টা

’ঈদের পর তৃণমূল স্বাস্থ্যসেবার মানোন্নয়নে আমি মাঠে নামব’

১৭ বছর পর সচল আব্দুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব

পাচারের টাকা ফেরানো সহজ নয়: অর্থ উপদেষ্টা

ইস্যু না পেয়ে লিফলেট বিতরণে নেমেছে বিএনপি : কাদের