Monday , 18 December 2023 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুমিল্লা
  9. ক্রীড়াঙ্গন
  10. খুলনা
  11. খেলাধুলা
  12. গাইবান্ধা
  13. গাজীপুর
  14. চট্রগ্রাম
  15. চুয়াডাঙ্গা

মধ্যরাতে যে বার্তা দিলেন শাবনূর

প্রতিবেদক
Newsdesk
December 18, 2023 6:00 pm


বিনোদন ডেস্ক :

ঢাকাই সিনেমার এক সময়ের সর্বোচ্চ জনপ্রিয় নায়িকা কাজী শারমিন নাহিদ নূপুর (শাবনূর)। লাইট ক্যামেরা অ্যাকশনের মধ্যে কেটেছে যার জীবনের বেশির ভাগ সময়। এই অভিনেত্রী অনেকদিন ধরে অভিনয় থেকে দূরে সরে থাকলেও দর্শকরা তাকে ভোলেনি।

রোববার (১৭ ডিসেম্বর) ছিল তার জন্মদিন। এদিন ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা তাকে শুভেচ্ছা জানিয়েছেন। দিবাগত রাত আড়াইটার দিকে ভক্তদের শুভেচ্ছা জানিয়ে তার ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন তিনি।

সেখানে লিখেছেন, গতকাল ছিল আমার জন্মদিন। দিনভর ফোন কল, সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন মাধ্যমে আমার প্রতি বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের অসংখ্য শুভেচ্ছা বার্তা এবং ভক্তদের ভালোবাসার উচ্ছ্বাস দেখে আমি সত্যিই খুব আনন্দিত, সিক্ত ও অভিভূত হয়েছি। বিশেষ এ দিনে আমার পাশে থাকার জন্যে সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আমাকে আপনাদের প্রার্থনায় রাখুন।

উল্লেখ্য, ১৯৯৪ সালে জহিরুল হকের ‘তুমি আমার’ চলচ্চিত্রে সালমান শাহ’র বিপরীতে প্রথম অভিনয় করেন শাবনূর। সালমান শাহ’র ২৭টি চলচ্চিত্রের মধ্যে ১৪টিতেই জুটি বেঁধে অভিনয় করেছেন তিনি। তাদের জুটি ঢাকাই চলচ্চিত্রের অন্যতম সফল জুটি।

তাদের বেশিরভাগ চলচ্চিত্রই দর্শক নন্দিত ও ব্যবসাসফল। সালমান শাহ’র মৃত্যুর পর নায়ক রিয়াজ, ফেরদৌস, মান্না ও শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হয়েছেন শাবনূর। সবশেষ ২০১৫ সালে ‘পাগল মানুষ’ সিনেমায় দেখা গিয়েছিল শাবনূরকে। এরপর আর কোনো সিনেমায় উপস্থিত হননি দর্শকপ্রিয় এ তারকা। সিনেমা থেকে সাময়িক দূরত্ব তৈরি হলেও এ অভিনেত্রীর জনপ্রিয়তায় একটুও ভাটা পড়েনি।

শাবনূরের দীর্ঘ এই ক্যারিয়ারে ১৫০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। তার উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে- ‘ভালোবেসে বউ আনবো’, ‘বিক্ষোভ’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘মহামিলন’, ‘তোমাকে চাই’, ‘পৃথিবী তোমার আমার’, ‘বিয়ের ফুল’, ‘আমি তোমারি’, ‘ভালোবাসি তোমাকে’, ‘নারীর মন’, ‘এ বাঁধন যাবে না ছিঁড়ে’, ‘নিঃশ্বাসে তুমি বিশ্বাসে তুমি’, ‘এ মন চায় যে’, ‘ফুল নেবো না অশ্রু নেব’, ‘দিল তো পাগল’, ‘প্রেমের তাজমহল’, ‘শ্বশুর বাড়ি জিন্দাবাদ’, ‘স্বামী স্ত্রীর যুদ্ধ’, ‘ও প্রিয়া তুমি কোথায়’, ‘ভালোবাসা কারে কয়’, ‘সুন্দরী বধু’, ‘দুই বধূ এক স্বামী’, ‘নসিমন’, ‘ব্যাচেলর’, ‘ফুলের মত বউ’, ‘চার সতীনের ঘর’, ‘দুই নয়নের আলো’, ‘মোল্লা বাড়ির বউ’, ‘নিরন্তর, ‘আমার প্রাণের স্বামী’ ইত্যাদি।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

কিশোর গ্যাংয়ের প্রশ্রয়দাতার বিরুদ্ধে ব্যবস্থা : ডিবি প্রধান

জামায়াত থেকে বহিষ্কার: গাজী নজরুল ইসলাম এমপি পদও কি হারাবেন?

বর্তমানে রেল চলাচলে হুমকির সৃষ্টি হয়েছে: রেলমন্ত্রী

টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হারানোর স্বপ্ন সৌম্যর

জামায়াতের সেই এমপির বিরুদ্ধে ব্যবস্থা প্রসঙ্গে যা বললেন ইসি আনোয়ারুল

সিলেটে পাথর লুটের ঘটনায় ৫ জন গ্রেপ্তার

ঢাবিতে হলের কক্ষ দখল নিয়ে ছাত্রলীগের দুই পক্ষের রড-স্টাম্পের মহড়া

ঢাবিতে হলের কক্ষ দখল নিয়ে ছাত্রলীগের দুই পক্ষের রড-স্টাম্পের মহড়া

আবু সাঈদ হত্যা মামলার আসামি পুলিশ কর্মকর্তা ভারতে গ্রেপ্তার

আগামী সপ্তাহে বাংলাদেশিদের জন্য চিকিৎসা ও বাণিজ্যিক ভিসা চালু করছে ভারত

পারফরম্যান্সের স্বীকৃতি পেলেন মুস্তাফিজ-মেহেদিরা