Thursday , 21 December 2023 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

অসহযোগের ঘোষণাকারীদের গ্রেপ্তার করতে হবে : কামরুল ইসলাম

প্রতিবেদক
Newsdesk
December 21, 2023 6:18 pm


নিজস্ব প্রতিবেদক :
ঢাকা-২ আসনের নৌকার প্রার্থী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, যারা অন্ধকারে বসে অবরোধ-অসহযোগ আন্দোলনের ঘোষণা দেয়, আগুন সন্ত্রাসীদের উসকে দেয় তাদের গ্রেপ্তার করতে হবে। আমি একজন প্রার্থী হিসেবে নির্বাচন কমিশনের কাছে দাবি জানাই- এই ব্যক্তিটাকে খুব দ্রুত গ্রেপ্তার করা হোক।

বৃহস্পতিবার বিকেলে ইসির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি। কামরুল ইসলাম বলেন, আর ছাড় দেওয়া যায় না। যে সমস্ত হাইকমান্ড; যারা নাকি এখন দেশের বাইরে আছে তাদেরও গ্রেফতার করতে হবে। যারা আগুন সন্ত্রাস করছে এবং যারা নির্দেশ দিচ্ছে, তাদের সবাইকে জনস্বার্থে গ্রেপ্তার করতে হবে।

তিনি বলেন, আমি বিশ্বাস করি- আইনশৃঙ্খলা বাহিনী এখন যে ভূমিকা রাখছে, তাতে আগুন সন্ত্রাসীদের দমন করা সম্ভব হবে। ভোটাররা যেন নির্বিঘ্নে ভোটকেন্দ্রে আসতে পারে আইনশৃঙ্খলা বাহিনী সেই পদক্ষেপ নেবেন।

সর্বশেষ - জেলার খবর