সোমবার , ৮ জানুয়ারি ২০২৪ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

প্রধানমন্ত্রীকে চীনের অভিনন্দন

প্রতিবেদক
Newsdesk
জানুয়ারি ৮, ২০২৪ ১:২০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

একইসঙ্গে রাষ্ট্রদূত চীনা নেতাদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা পৌঁছে দিয়েছেন।

সোমবার (৮ জানুয়ারি) গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে চীনের অভিনন্দন বার্তা পৌঁছে দেন রাষ্ট্রদূত ওয়েন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ২৯৯টিতে। নওগাঁ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মারা যাওয়ায় ওই আসনে নির্বাচন আগেই স্থগিত করে নির্বাচন কমিশন (ইসি)।

আর রবিবার (৭ জানুয়ারি) ভোটগ্রহণের দিন ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের একটি কেন্দ্রে অনিয়মের ঘটনায় আটকে দেওয়া হয়েছে ময়মনসিংহ-৩ পুরো আসনের ফল।

নির্বাচনে ২৯৮টি আসনে বেসরকারিভাবে ঘোষিত ফলে নৌকা প্রতীকে ২২৪টি আসনে জয় পেয়েছেন আওয়ামী লীগের এমপি প্রার্থীরা। ৬২টি আসনে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। আর জাতীয় পার্টি জয় পেয়েছে ১১টি আসনে। অন্যান্য দল থেকে জয়ের মুখ দেখেছেন এক প্রার্থী।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

ইশরাকের শপথ নিয়ে আইনি জটিলতা আছে: উপদেষ্টা আসিফ

কক্সবাজারে র‍্যাবের অভিযানে আরসা’র লজিস্টিক শাখার প্রধানসহ গ্রেপ্তার ৩

গোয়েন্দাদের প্রশ্ন এমপি আনারের ফোন চালাচ্ছিলো কে

সৌদি আরবের সঙ্গে পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল অপারেশন সংক্রান্ত চুক্তি স্বাক্ষর

পিলখানা হত্যাকাণ্ডের দ্রুত পুনঃতদন্ত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

কর্মসূচি স্থগিত করল জামায়াত

৪১তম বিসিএসের নন-ক্যাডারে সুপারিশপ্রাপ্ত ৩১৬৪ জন

স্বাস্থ্যসেবা দানকারীদের জন্য যুগোপযোগী বেতন কাঠামো প্রণয়নের সুপারিশ স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের

রমনা বটমূলে বোমা হামলা মামলার হাইকোর্টের রায় ৮ মে

আদমদীঘিতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল চালকের