Saturday , 2 March 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

ডিসি সম্মেলন শুরু কাল, আলোচনায় ৩৫৬ প্রস্তাব

প্রতিবেদক
Newsdesk
March 2, 2024 6:06 pm


নিজস্ব প্রতিবেদক :

বর্তমান সরকারের আমলে প্রথম জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন শুরু হচ্ছে আগামীকাল রোববার (৩ মার্চ)। চারদিনের এ সম্মেলনে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ৩৫৬টি প্রস্তাব নিয়ে আলোচনা হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেওয়াজ অনুযায়ী তাঁর কার্যালয়ের শাপলা হলে ডিসি সম্মেলন-২০২৪-এর উদ্বোধন করবেন।

আজ শনিবার (২ মার্চ) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এ তথ্য জানিয়েছেন।

লিখিত বক্তব্যে মন্ত্রিপরিষদ সচিব বলেন, এবারের ডিসি সম্মেলন ৩ মার্চ শুরু হয়ে ৬ মার্চ শেষ হবে। সবগুলো কার্যঅধিবেশন রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে হবে। এছাড়াও স্পিকার ও বাংলাদেশের প্রধান বিচারপতির সাথে জেলা প্রশাসকরা সৌজন্য সাক্ষাৎ, সদয় নির্দেশনা গ্রহণ ও মতবিনিময় করবেন। এবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে সশস্ত্র বাহিনী বিভাগ ও সামরিক-বেসামরিক সমন্বয় বিষয়ক অধিবেশন সংযুক্ত করা হয়েছে।

সচিব বলেন, প্রস্তাবগুলোর মধ্যে জনসেবা বৃদ্ধি, জনদুর্ভোগ হ্রাস করা, রাস্তাঘাট ও ব্রিজ নির্মাণ, পর্যটনের বিকাশ, আইন-কানুন বা বিধিমালা সংশোধন, জনস্বার্থ সংরক্ষণের বিষয়গুলো রয়েছে। বেশি সংখ্যক প্রস্তাব পড়েছে সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগ থেকে। এছাড়াও ভূমি ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম জোরদারকরণ, দুর্যোগ ব্যবস্থাপনা, ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম, স্থানীয় পর্যায়ে কর্ম-সৃজন ও দারিদ্র্য বিমোচন কর্মসূচি বাস্তবায়ন, সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচি বাস্তবায়ন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার এবং ই-গভর্ন্যান্স, শিক্ষার মান উন্নয়ন ও সম্প্রসারণ, স্বাস্থ্যসেবা ও পরিবারকল্যাণ, পরিবেশ সংরক্ষণ ও দূষণ রোধ, ভৌত অবকাঠামোর উন্নয়ন এবং উন্নয়নমূলক কার্যক্রমের বাস্তবায়ন পরিবীক্ষণ ও সমন্বয় নিয়ে আলোচনা হবে।

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত

এস কে সুর পরিবারের ৩৯ ব্যাংক হিসাব অবরুদ্ধ

দুর্নীতিবাজদের নির্বাচিত না করার আহ্বান দুদক চেয়ারম্যানের

‘সংকট কাটিয়ে ফের উন্নয়নের ট্র্যাকে বাংলাদেশ’

ঘুমধুম তুমব্রু সীমা‌ন্তে মর্টার‌শেল-গোলা আত‌ঙ্কে জনশূন্য গ্রাম

বিদায়ী টেস্ট সিরিজের আগে স্পটলাইটে ওয়ার্নার

রাতের অন্ধকারে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে যাওয়া নারীকে বাঁচালেন পুলিশ সদস্য

প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব হলেন ফয়েজ আহম্মদ

কয়েক ঘন্টার ব্যবধানে সিরিয়াতে ইসরাইলের ৬০ বার হামলা: এনজিও

ছাদে ইয়াবা সেবন দেখে ফেলায় শিক্ষকসহ পরিবারের ৪ জনকে হত্যা: পুলিশ

আমুর আইনজীবীকে মারধরের ঘটনা সাজানো নাটক : পিপি ফারুকী