শনিবার , ২০ জানুয়ারি ২০২৪ | ২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

পাবনায় বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

প্রতিবেদক
Newsdesk
জানুয়ারি ২০, ২০২৪ ১:২৬ অপরাহ্ণ


পাবনা প্রতিনিধি :

পাবনার ঈশ্বরদীতে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন বেশ কয়েকজন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (২০ জানুয়ারি) সকাল পৌনে ৮টার দিকে কুষ্টিয়া-নাটোর মহাসড়কের ঈশ্বরদী দাশুরিয়ার মিরকামারী পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন— ঈশ্বরদী উপজেলার শেখপাড়া এলাকার আব্দুর রউফের ছেলে মো. নাসিম (৪৫), পাবনা শহরের রাধানগর এলাকার সুরত কুমারের ছেলে অমিত কুন্ডু (৪০)। আহতদের নাম-ঠিকানা জানা যায়নি।

পাবনার পাকশি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশীষ কুমার স্যানাল বিষয়টি নিশ্চিত বলেন, যাত্রীবাহী মাইক্রোবাসটি পাবনা থেকে কুষ্টিয়ার দিকে যাচ্ছিল অপরদিকে এসএন নামের যাত্রীবাহী একটি বাস কুষ্টিয়ার দিক থেকে আসছিল। পথে ঘটনাস্থলে পৌঁছালে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অন্তত ১০ জন আহত হন। আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে দুইজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

ওসি আরও জানান, আহতদের মধ্যে আরও অন্তত ৩ জনের অবস্থা গুরুতর। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ক্ষতিগ্রস্ত বাস ও মাইক্রোবাস উদ্ধার করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

বিদেশে পাঠানোর নামে ৯৪ লাখ টাকা আত্মসাৎ, মূল হোতাসহ গ্রেপ্তার ৪

অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না : রাজউক চেয়ারম্যান

শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা

নিউরোসায়েন্সেস হাসপাতালে চিকিৎসকদের কর্মবিরতি

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে একসঙ্গে কাজ করবে ব্রিটেন: পলক

মাদক পাচারের অভিযোগে শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী পুলিশ সদস্য প্রত্যাহার

সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়নে একমত বিজিবি-বিএসএফ

এমপি আজিম পরিকল্পিত হত্যার শিকার, দেশে আটক ৩ : স্বরাষ্ট্রমন্ত্রী

বগুড়ায় বাড়ি থেকে ডেকে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

এবার ৪ দাবিতে শাহবাগে ম্যাটস শিক্ষার্থীদের অবস্থান