Monday , 22 January 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

চীনের ইউনানে ভূমিধস, চাপা পড়েছেন ৪৭ জন

প্রতিবেদক
Newsdesk
January 22, 2024 12:59 pm


আন্তর্জাতিক ডেস্ক :

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইউনান প্রদেশে ভূমিধসে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন অন্তত ৪৭ জন। সোমবার সকালে এ ঘটনা ঘটে বলে জানায় দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।

প্রেসিডেন্ট শি জিনপিং হতাহতের সংখ্যা যতটা সম্ভব কমিয়ে আনতে সর্বাত্মক অনুসন্ধান ও উদ্ধার প্রচেষ্টার আহ্বান জানিয়েছেন।

ঝাওটং শহরে শূন্য ডিগ্রি তাপমাত্রার নিচে উদ্ধারচেষ্টা চলছে। এখনো নিশ্চিত নয়, কেউ মারা গিয়েছেন কি না। স্থানীয় গণমাধ্যমের ভিডিওতে দেখা গেছে, উদ্ধারকর্মীরা ভেঙে পড়া ভবনে উদ্ধারকাজ চলছে।

সোমবার স্থানীয় সময় সকাল ৫টা ৫১ মিনিটে ভূমিধসের ঘটনা ঘটে। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি বলেছে, নিখোঁজরা ১৮ পরিবারের সদস্য।

স্থানীয় গণমাধ্যম দ্য পেপার বলেছে, একজনকে উদ্ধার করা হয়েছে। ঘটনার পর ওই অঞ্চল থেকে ৫০০ জনকে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে, পিপলস ডেইলি।

লিয়াংশুই গ্রামের এক বাসিন্দা জিমু নিউজকে বলেন, তারা যখন ঘুমাচ্ছিলেন, তখন ভূমিধসের ঘটনা গটে। তিনি বলেন, একটা ঝাঁকুনি হয়েছিল। মনে হচ্ছিল বড় কোনো ভূমিকম্প।

কর্তৃপক্ষ এখনো ভূমিধসের কারণ জানায়নি। আবহাওয়ার পূর্বাভাস বলছে, আগামী তিন দিন হালকা তুষারপাত হবে।

অঞ্চলটি চারদিকে পাহাড় দিয়ে ঘেরা। এ দুর্গম অঞ্চলে ভূমিধস প্রায়ই ঘটে।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

আমেরিকা ও যুক্তরাজ্য নির্বাচনের প্রশংসা করেছে, দাবি পররাষ্ট্রমন্ত্রীর

ময়মনসিংহে বাসচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

নেত্রকোনায় শীতবস্ত্র দিলেন ডিসি

কু‌ড়িগ্রা‌মে বেড়েছে নদ-নদীর পা‌নি, নিম্নাঞ্চল প্লা‌বিত

ডিসেম্বর টু জুন নয়, দ্রুত রোডম্যাপের দাবি বিএনপির

‘সৌদি গমনেচ্ছুদের প্রতারণা থেকে রক্ষায় কাজ করবে যৌথ টাস্কফোর্স’

রামপুরায় ব্যবসায়ীকে গুলি করে লুণ্ঠিত স্বর্ণালঙ্কার উদ্ধার, গ্রেপ্তার ৬

শিক্ষাপ্রতিষ্ঠানে লাশের মিছিল আর দেখতে চায় না দেশবাসী: জামায়াত আমির

১২ লাখ কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ সুদসহ মওকুফের সিদ্ধান্ত: মন্ত্রিপরিষদ সচিব

জুনে এলো রেকর্ড পরিমাণ রেমিট্যান্স, ৩৫ মাসে সর্বোচ্চ