Thursday , 14 March 2024 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

রিমান্ড শেষে কারাগারে ব্যারিস্টার কাজল

প্রতিবেদক
Newsdesk
March 14, 2024 3:22 pm


আদালত প্রতিবেদক :

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে সহিংসতার মামলায় ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমান শুনানি শেষে কাজলকে কারাগারে পাঠানোর এ আদেশ দেন।

রুহুল কুদ্দুস কাজলের আইনজীবী ওমর ফারুক ফারুকী এতথ্য নিশ্চিত করেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক আবুল কালাম আজাদরিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।

গত ১০ মার্চ রুহুল কুদ্দুস কাজলের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

গত ৯ মার্চ সন্ধ্যায় রাজধানীর পল্টনের তোপখানা রোডের নিজ চেম্বার থেকে তাকে আটক করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে মারধর, ভাঙচুরের ঘটনায় স্বতন্ত্র সম্পাদক প্রার্থী নাহিদ সুলতানা যুথী ও বিএনপি সমর্থিত সম্পাদক প্রার্থী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলসহ ২০ আইনজীবীকে আসামি করে শাহবাগ থানায় মামলা করেন সহকারী অটর্নি জেনারেল মো. সাইফুর রহমান সিদ্দিকী (সাইফ)। মামলায় আরও ৩০-৪০ জন অজ্ঞাতনামা আসামি করা হয়।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

নিষিদ্ধ ছাত্রলীগের ৫ কর্মী গ্রেফতার

১৮ ডিসেম্বর থেকে রাজনৈতিক কর্মসূচির অনুমতি নেই

সিঙ্গাপুরে মারা গেছেন স্পিকারের স্ত্রী, রোববার আনা হবে মরদেহ

তাজরীন ট্র্যাজেডির ১১ বছর আজ, মামলার বিচারে নেই অগ্রগতি

কুড়িগ্রামে বিপৎসীমার ২৩ সেন্টিমিটার ওপর বইছে দুধকুমার

বৈষম্যহীন বাংলাদেশ গড়ার চ্যালেঞ্জ গ্রহণ করেছে সরকার: প্রধান উপদেষ্টা

বিএনপি যেকোনো মূল্যে ভোটের অধিকার প্রতিষ্ঠায় প্রতিজ্ঞাবদ্ধ : তারেক রহমান

গণঅভ্যুত্থানের সঙ্গে প্রথম বেইমানি করেছেন ডা. শফিকুর রহমান: রাশেদ খাঁন

নিত্যপণ্য আমদানিতে মিয়ানমারের সঙ্গেও চুক্তি হচ্ছে: বাণিজ্য প্রতিমন্ত্রী

লুট হওয়া ১১১ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৫১