বুধবার , ২০ মার্চ ২০২৪ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

আগাম জামিন পেলেন নাহিদ সুলতানা যুথি

প্রতিবেদক
Newsdesk
মার্চ ২০, ২০২৪ ২:১৪ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক :

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের ভোট গণনা নিয়ে মারধরের মামলায় স্বতন্ত্র সম্পাদক প্রার্থী নাহিদ সুলতানা যুথিসহ চার আইনজীবীর আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

পৃথক আবেদনের শুনানি নিয়ে বুধবার বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি এস এম মাসুদ হোসাইন দোলনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

অন্যরা হলেন-শাকিলা রওশন, মৌসুমী চৌধুরী ফাতেমা ও আইনজীবী জাকির হোসেন মাসুদ।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী শেখ আওসাফুর রহমান বুলু। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কে এম মাসুদ রুমি।

গত ৬ ও ৭ মার্চ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৪-২৫ মেয়াদে কার্যকরী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট গণনাকে কেন্দ্র করে ৭ মার্চ রাতে সহকারী অ্যাটর্নি জেনারেল সাইফুর রহমান সিদ্দিকীকে মারধরের একটি ভিডিও ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় পরদিন ৮ মার্চ সহকারী অ্যাটর্নি জেনারেল এস আর সিদ্দিকী সাইফকে হত্যাচেষ্টার অভিযোগে রাজধানীর শাহবাগ থানায় এই মামলা করেন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের স্বতন্ত্র সম্পাদক প্রার্থী নাহিদ সুলতানা যুথি ও বিএনপি সমর্থিত প্যানেলের সম্পাদক প্রার্থী রুহুল কুদ্দুসসহ ২০ জন আইনজীবীকে আসামি করা হয়। এর মধ্যে ব্যারিস্টার কাজলসহ ছয় আইনজীবীকে গ্রেফতার করা হয়। রিমান্ড শেষে তারা এখন কারাগারে রয়েছেন।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

যতদিন ডেভিল থাকবে, ততদিন‘ অপারেশন ডেভিল হান্ট’ চলবে : জাহাঙ্গীর আলম

সাম্প্রদায়িক সহিংসতায় একজনকেও হত্যার প্রমাণ পায়নি পুলিশ

একটি গোষ্ঠী বিএনপি ও তারেক রহমানকে টার্গেট করেছে: রিজভী

পানির ন্যায্য হিস্যা আদায়ে প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে যাবে বিএনপি: তারেক রহমান

গণতন্ত্র সুসংগঠিত করতে গঠনমূলক সমালোচনা করার আহ্বান রিজভীর

সৌদি আরবে যুদ্ধবিমানসহ পাকিস্তানি সামরিক দল, প্রতিরক্ষা সমন্বয় জোরদার

হাসানুল হক ইনু গ্রেপ্তার

ভোটের ফল ঘোষণার সমাপ্তি টানল নির্বাচন কমিশন

বিএনপি ও ছাত্রদলের কেন্দ্রীয় নেতাদের নির্দেশে ২৮ অক্টোবরের বিশৃঙ্খলা: সিটিটিসি

সংসদের খারাপ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী