বুধবার , ২৯ মে ২০২৪ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

খুলনায় যুবককে হত্যায় গ্রেপ্তার ৩, অস্ত্র-গুলি জব্দ

প্রতিবেদক
Newsdesk
মে ২৯, ২০২৪ ৮:২৯ অপরাহ্ণ


খুলনা প্রতিনিধি :

মাদকের টাকার ভাগবাটোয়ারা নিয়ে দ্বন্দের জের খুলনা নগরীর দক্ষিণ টুটপাড়ায় রনি সর্দারকে (২৪) গুলি করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ওই ঘটনায় জড়িত ৩ জনকে গ্রেপ্তারের পর বুধবার (২৯ মে) সংবাদ সম্মেলনে এতথ্য জানানো হয়। এর আগে, গতকাল মঙ্গলবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে একটি ওয়ান শুটারগান (ফায়ারিং পিনসহ), দুই রাউন্ড গুলি এবং দুটি ছুরি জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- দক্ষিণ টুটপাড়া বাবুল শেখের ছেলে নয়ন (৩০), একই এলাকার মতিয়াখালি রোডের ফরহাদ মৃধার ছেলে মিরাজ মৃধা (২৫) এবং লবণচরা সিমেন্ট ফ্যাক্টরি সড়কের খোকন হাওলাদারের ছেলে জসিম হাওলাদার (২১)।

সংবাদ সম্মেলনে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) ডেপুটি কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, পূর্বশত্রুতা ও মাদকের অর্থ ভাগাভাগিকে কেন্দ্র করে আটককৃতদের সঙ্গে রনির দ্বন্দ্ব চলছিল। এরই জেরে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় রনিকে তার বিরোধী পক্ষ গুলি করে হত্যা করে। এ ঘটনায় নিহতের মা মমতাজ বেগম বাদী ১৫ জনের নাম উল্লেখ করে ও নাম না জানা আরও ৫/৬ জনের বিরুদ্ধে খুলনা সদর থানায় মামলা করেন। পুলিশ তিন জনকে গ্রেপ্তার করেছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃত নয়নের বিরুদ্ধে একটি হত্যা ও মাদকসহ খুলনা থানায় ৪টি মামলা রয়েছে। আসামি মিরাজের বিরুদ্ধে খুলনা থানায় চারটি মাদক মামলা রয়েছে।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে কেএমপি’র অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) এ. জেড. এম তৈমুর রহমান, অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড সিপি) মোহা. আহসান হাবীব, সহকারী পুলিশ কমিশনার (খুলনা জোন) গোপীনাথ কানজিলাল এবং খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন খাঁন উপস্থিত ছিলেন।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

পুলিশ কোনো দলের তল্পিবাহক হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

বিএনপি’র নাম ভাঙিয়ে নতুন সংগঠন করলে ব্যবস্থা নেওয়া হবে : রিজভী

ছাগলকাণ্ডের মতিউর রিমান্ডে, স্ত্রী কারাগারে

চট্টগ্রাম ইপিজেডে ‘চিকিৎসা সরঞ্জাম’ তৈরির প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ড

অন্তর্বর্তী সরকারের বিবৃতি : ধানমন্ডির ৩২ নম্বরে ভাংচুর অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত

চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান মনিরুজ্জামানের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক

আইনজীবীদের যে আহ্বান জানালেন জামায়াত আমির

রিজভীর মতো মাথা গরম করবেন না: ফখরুলকে কাদের

আওয়ামী লীগ কচুপাতার শিশিরবিন্দু নয়: কাদের

নতুন সরকারকে আর্থিক ব্যবস্থাপনায় সংযমের পরামর্শ সিপিড’র