শুক্রবার , ২৮ জুন ২০২৪ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

পাবনায় হঠাৎ অসুস্থ ডেপুটি স্পিকার, ঢাকায় আনা হলো হেলিকপ্টারে

প্রতিবেদক
Newsdesk
জুন ২৮, ২০২৪ ১০:০৭ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক :

পাবনার বেড়া উপজেলায় অনুষ্ঠান চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়া জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকুকে হেলিকপ্টারে করে ঢাকায় নেওয়া হয়েছে।

শুক্রবার (২৮ জুন) বিকেল সাড়ে ৩টায় উপজেলার আব্দুল খালেক স্টেডিয়াম থেকে নৌবাহিনীর হেলিকপ্টারে করে তাকে ঢাকায় নেওয়া হয় বলে জানিয়েছেন বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোরশেদুল ইসলাম।

তিনি জানান, সকাল ১১টার দিকে বেড়া বিপিন বিহারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন পাবনা-১ আসনের সংসদ সদস্য শামসুল হক টুকু। উদ্বোধন শেষে নিজ বাড়ির পাশে নৌকা চত্বরে বৃক্ষরোপণের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন।

এ সময় হঠাৎ তিনি অসুস্থ বোধ করেন। তাৎক্ষণিক তাকে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া পর কিছুটা সুস্থতা বোধ করলে বাসায় নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে নৌবাহিনীর একটি হেলিকপ্টারে করে ঢাকায় পাঠানো হয়।

ইউএনও মোরশেদুল ইসলাম বলেন, “বর্তমানে তিনি মোটামুটি সুস্থ আছেন; তবে উনার হার্টের অবস্থা ততটা ভাল নয়। সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসার জন্য তাকে দ্রুত ঢাকায় নেওয়া হয়েছে।”

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

খালেদার অসুস্থতা নিয়ে বিএনপি নেতারা রাজনীতি করছেন : ওবায়দুল কাদের

ঝিনাইদহ সীমান্তে বিএসএফের গুলিতে একজন নিহত

চার অতিরিক্ত সচিবকে ওএসডি

খালেদা জিয়াকে সেনানিবাসের বাড়ি ফিরিয়ে দেওয়ার দাবি আলালের

যেভাবেই হোক ঘুষ খাওয়া বন্ধ করতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

জামায়াত দেশটাকে আফগানিস্তান বানাতে চায়: মির্জা ফখরুল

কোম্পানীগঞ্জে স্ত্রীর মৃত্যুর সংবাদ শুনে স্বামীর মৃত্যু

বঙ্গবন্ধুকে অস্বীকার করে বাংলাদেশে নেতৃত্ব দেওয়া যাবে না: বঙ্গবীর কাদের সিদ্দিকী

চার ডিগ্রিতে নামবে তাপমাত্রা, আসছে ৮ শৈত্যপ্রবাহ

অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়া ও তারেক রহমানসহ সব আসামি খালাস