বুধবার , ৩ জুলাই ২০২৪ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধস: নিহত ২

প্রতিবেদক
Newsdesk
জুলাই ৩, ২০২৪ ৫:১২ অপরাহ্ণ

জাফর আলম, কক্সবাজার থেকে :

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে মাটিচাপা পড়ে শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে।

বুধবার ভোরে উখিয়া উপজেলার বালুখালী ১১ ও ৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।নিহতরা হলেন- ১১ নম্বর ক্যাম্পের এফ/১ ব্লকের দিল মোহাম্মদের ছেলে মো. আনোয়ার হোসেন (২১), ৮ নম্বর ক্যাম্পের ৪১ ব্লকের মো আলমের ছেলে সিফাত। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ সামছু-দৌজা নয়ন এসব তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, মঙ্গলবার সারা দিন থেমে থেমে মাঝারি ও ভারী বৃষ্টিপাত অব্যাহত ছিল। যা মধ্যরাতের পর ভারী বর্ষণে রূপ নেয়। একপর্যায়ে ভোর রাত ৪টার দিকে উখিয়ার বালুখালী ১১ ও ৮ নম্বর ক্যাম্পে আকস্মিক পাহাড়ধসের ঘটনা ঘটে। এ ঘটনায় এক স্থানীয় শিশু ও একজন রোহিঙ্গার মৃত্যু হয়েছে।

উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন বলেন, উখিয়া ১১ এবং ৮নং রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক স্থানীয় শিশু ও একজন রোহিঙ্গার মৃত্যু হয়েছে। তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর আগে ১৯ জুন উখিয়া উপজেলায় রোহিঙ্গা ক্যাম্প ও আশপাশের একাধিক জায়গায় পাহাড়ধসে দুই বাংলাদেশি স্থানীয় বাসিন্দা এবং ৮ জন রোহিঙ্গার মৃত্যুর ঘটনা ঘটে।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

পানির ন্যায্য হিস্যা আদায়ে প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে যাবে বিএনপি: তারেক রহমান

৭ দিনের মধ্যে ভোজ্যতেলের সংকট নিরসন হবে: শিল্প উপদেষ্টা

জাপার রুহুল আমিনের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

মিরপুর অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে ১০ জনের মরদেহ শনাক্ত

বেইলি রোডে আগুন : উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে দিয়েছে হাইকোর্ট

একটি শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে ইসি প্রতিশ্রুতিবদ্ধ : সিইসি

গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে, আর অপশাসন ফিরবে না: প্রধান উপদেষ্টা

নির্বাচন সংশ্লিষ্টদের দক্ষতা বাড়াতে যুক্তরাজ্যের সহায়তা চেয়েছে ইসি

সচিবালয়ে আগুন গভীর ষড়যন্ত্রের অংশ: রিজভী

লাইসেন্সবিহীন হাসপাতাল-ক্লিনিক বন্ধের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর