Sunday , 11 August 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. গাজীপুর
  12. চট্রগ্রাম
  13. চুয়াডাঙ্গা
  14. জাতীয়
  15. জামালপুর

প্রধান বিচারপতি হলেন সৈয়দ রেফাত আহমেদ

প্রতিবেদক
Newsdesk
August 11, 2024 12:11 am

নিজস্ব প্রতি‌বেদক :

দেশের ২৫তম প্রধান বিচারপতি হিসেবে সৈয়দ রেফাত আহমেদকে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আজ শনিবার রাতে তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের ৯৫ (১) অনুচ্ছেদে দেওয়া ক্ষমতাবলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন হাইকোর্টের বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে বাংলাদেশের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন। এই নিয়োগ শপথের তারিখ থেকে কার্যকর হবে।

এর আগে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান এবং আপিল বিভাগের পাঁচ বিচারপতি পদত্যাগপত্র জমা দিয়েছেন। আজ তারা আইন মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট একজন কর্মকর্তা।

এছাড়া দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভের মুখে প্রধান বিচারপতির পদ থেকে পদত্যাগ করেন ওবায়দুল হাসান। পদত্যাগপত্রে তিনি লিখেছেন, ‘সুপ্রিমকার্ট বিল্ডিং এবং এর রেকর্ডসমূহ রক্ষা, কোর্ট প্রাঙ্গণ রক্ষা, বিচারপতিদের বাড়িঘর, জাজেজ টাওয়ার রক্ষা, বিচারপতিগণকে শারীরিক হেনস্থা থেকে রক্ষা করা এবং জেলা জজ কোর্টগুলো ও রেকর্ড রুমসমূহ রক্ষার স্বার্থে আমাকে এই সিদ্ধান্ত নিতে হলো।’

আন্দোলনের মুখে প্রধান বিচারপতির সরে যাওয়ার পর মো. আশফাকুল ইসলামকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি করার যে খবর চাউর হয়। পরে আন্দোলনকারীরা সেটি প্রত্যাখ্যান করেন। একই সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তরফে হাইকোর্ট বিভাগের বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়ার আল্টিমেটাম দেওয়া হয়।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

পণ্যের জিআই নিয়ে তৎপর হতে প্রধানমন্ত্রীর নির্দেশ

প্রয়োজনে শক্তিশালী আন্দোলন গড়ে তুলব: মির্জা ফখরুল

চতুর্থ দিনে প্রার্থিতা ফেরত ৪৫ জন

সাগর-রুনি হত্যা : মামলার তদন্ত ছয় মাসের মধ্যে শেষ করার নির্দেশ

প্রবাসীর স্ত্রীকে কুপ্রস্তাবের অডিও ফাঁস, এসআইর বিরুদ্ধে তদন্ত শুরু

তারেক রহমানকে তুলে নিয়ে অমানবিক নির্যাতন করেছিল ডিজিএফআই

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

অর্থনৈতিকভাবে জেলেদের স্বাবলম্বী করতে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে সরকার : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

জাতীয় সংসদের চিফ হুইপ ও ৬ জন হুইপ নিয়োগ

সিলেটে পাঁচ লাখ মানুষ পানিবন্দি, ছুটছেন আশ্রয়কেন্দ্রে