Sunday , 25 August 2024 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

ঘুরে দাঁড়াচ্ছে রেমিট্যান্স, ২৪ দিনে এলো ১৭১ কোটি ৮৩ লাখ ডলার

প্রতিবেদক
Newsdesk
August 25, 2024 8:52 pm

নিজস্ব প্রতিবেদক :

চলতি আগস্ট মাসের ২৪ দিনে বৈধপথে ব্যাংকিং চ্যানেলে প্রবাসী আয় এসেছে ১৭১ কোটি ৮৩ লাখ ৩০ হাজার মার্কিন ডলার। এ হিসাবে প্রতি দিন প্রবাসী আয় এলো ৭ কোটি ১৫ লাখ ৯৭ হাজার ৮৩ মার্কিন ডলার।

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন উদ্ভূত পরিস্থিতির সময় প্রবাসী আয়ের প্রবাহ যে ভাটার টান লেগেছেল, আগস্টের শেষের দিকে এসে সেই গতি বাড়লো।

রোববার (২৫ আগস্ট) এ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে জুলাই মাস আগস্ট মাসের প্রথম সপ্তাহে প্রবাসী আয় কিছুটা কমে যায়। কিন্তু চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে অন্তর্বর্তী সরকার দায়িত্বে আসার পর থেকে প্রবাসী আয় আবার ঘুরে দাঁড়াতে থাকে। যা কোটা সংস্কার আন্দোলনের সময় উত্তাল জুলাই ও আগের বছরের আগস্টের চেয়ে বেশি। তবে প্রবাসী আয় বৃদ্ধিতে নানা উদ্যোগের ফলে বৃদ্ধি পাওয়া মাস মে ও জুনের চেয়ে এখনো প্রবাসী আয় কিছুটা কম আছে।

আগের মাস জুলাইয়ে প্রতিদিন প্রবাসী আয় আসে ৬ কোটি ৩৭ লাখ ৮৬ হাজার মার্কিন ডলার। আগের বছরের আগস্ট মাসে প্রতিদিন প্রবাসী আয় আসে ৬ কোটি ৩৩ লাখ ১৫ হাজার ডলার। প্রবাসী আয় বৃদ্ধিতে রেমিট্যান্সের ডলারের দাম একসঙ্গে ৭ টাকা বাড়ানোর ফলে জুন মাসে প্রতিদিন প্রবাসী আয় আসে ৮ কোটি ৪৬ লাখ ২০ হাজার মার্কিন ডলার।

তথ্য পর্যালোচনা করলে দেখা যায়, রাষ্ট্রায়ত্ত খাতের ব্যাংকগুলোর মাধ্যমে রেমিট্যান্স এসেছে ২৭ কোটি ৬৯ লাখ মার্কিন ডলার। কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ৬ কোটি ৪ লাখ ১০ হাজার মার্কিন ডলার। বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৩৭ কোটি ৭৭ লাখ ৯০ হাজার মার্কিন ডলার। আর বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩২ লাখ ৩০ হাজার মার্কিন ডলার।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী

অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না : রাজউক চেয়ারম্যান

বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের সঙ্গে স্বাস্থ্য ও তথ্য উপদেষ্টার মতবিনিময়

ফেসবুকে প্রেম, চীন থেকে নেত্রকোনায় এসে তরুণীকে বিয়ে করলেন যুবক

জ্বালানি ঘাটতি প্রশমিত করতে সরকার অফশোর গ্যাস উত্তোলন বেছে নিয়েছে : প্রধানমন্ত্রী

কালোটাকা সাদা করার সুযোগ দুর্নীতি সহায়ক: টিআইবি

ক্লিনিকে ভর্তি হওয়ার পর থেকে বেশ সুস্থ রয়েছেন বেগম জিয়া: ডা. জাহেদ

আরও ৩৬ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

বিজিবি সুশৃঙ্খল ও পেশাদার দেশপ্রেমিক বাহিনীতে পরিণত: স্বরাষ্ট্র উপদেষ্টা

একটা-দুটো অঘটনে পুরো আলেম সমাজকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করানো হয় : শফিকুর রহমান