Thursday , 29 August 2024 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

প্রধান উপদেষ্টার সাথে আলোচনা ফলপ্রসূ হয়েছে : মির্জা ফখরুল

প্রতিবেদক
Newsdesk
August 29, 2024 8:26 pm

নিজস্ব প্রতিবেদক :

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করেছে বিএনপি। বৈঠকে আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকেলে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান মির্জা ফখরুল। এ সময় তার সাথে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমেদ।

মির্জা ফখরুল বলেন, ‘দীর্ঘ সোয়া ঘণ্টা বৈঠক হয়েছে। আলোচনা ফলপ্রসূ হয়েছে। আমরা আশাবাদী, অন্তর্বর্তীকালীন সরকারের যারা আছেন তাদের আন্তরিকতা, দেশপ্রেম , যোগ্যতা দিয়ে খুব দ্রুত একটা দেশে স্থিতিশীল পরিবেশ ফিরে আনবেন। সেইসাথে একটা নির্বাচনের ব্যবস্থা করবেন। প্রয়োজনীয় সংস্কার করবেন বলে আমরা বিশ্বাস করি।’

সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজনৈতিক দলের সাথে আলোচনা হবে। ভোটের দিন-তারিখ বিষয়ে তারা (অন্তর্বর্তীকালীন সরকারের যারা আছেন) কথা বলবেন।

সর্বশেষ - জেলার খবর