Thursday , 5 September 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুমিল্লা
  9. ক্রীড়াঙ্গন
  10. খুলনা
  11. খেলাধুলা
  12. গাইবান্ধা
  13. গাজীপুর
  14. চট্রগ্রাম
  15. চুয়াডাঙ্গা

বেক্সিমকোর সব সম্পত্তি ক্রোক করে রিসিভার নিয়োগে হাইকোর্টের রুল

প্রতিবেদক
Newsdesk
September 5, 2024 9:03 pm

নিজস্ব প্রতিবেদক :

বিতর্কিত ব্যবসায়ী সালমান এফ রহমানের মালিকাধীন বেক্সিমকো গ্রুপের সব সম্পত্তি ক্রোক করে সেগুলো দেখভাল করার জন্য রিসিভার নিয়োগ প্রশ্নে রুল জারি করেছেন হাইকোর্ট।

আজ বুধবার সুপ্রিম কোর্টের এক জ্যেষ্ঠ আইনজীবীর করা এক রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মুহম্মদ মাহবুব-উল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন রিটকারী আইনজীবী ব্যারিস্টার মাসুদ আর সোবহান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রেদওয়ান আহমেদ রানজীব ও সহকারী অ্যাটর্নি জেনারেল মুজাহিদুল ইসলাম শাহীন।

রেদওয়ান আহমেদ রানজীব বলেন, শুনানি শেষে আদালত রুল ইস্যু করেছেন। রুলে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডসহ বেক্সিমকোর সব প্রতিষ্ঠানের তথ্য সরবরাহ এবং কী পরিমাণ ঋণ অপরিশোধিত আছে, তার তথ্য দিতেবাংলাদেশ ব্যাংককে কেন নির্দেশ দেওয়া হবে না, বেক্সিমকো গ্রুপের সব সম্পত্তি ক্রোক করে সেগুলো দেখভাল করার জন্য রিসিভার নিয়োগে কেন নির্দেশ দেওয়া হবে না এবং বিদেশ থেকে এই গ্রুপের পাচারকৃত অর্থ ফেরত আনার জন্য বাংলাদেশ ব্যাংককে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়েছেন।

তিনি বলেন, আগামী চার সপ্তাহের মধ্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থসচিব, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড; সাবেক সংসদ সদস্য, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমানকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

মুক্তবাণিজ্য চুক্তি ২০২৭ সালের মধ্যে চায় বাংলাদেশ-মালয়েশিয়া

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

জাপানের পর ফিলিপাইনেও শক্তিশালী ভূমিকম্প

চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনীকে সময়োপযোগী করা হবে: প্রধানমন্ত্রী

পিএসসির চেয়ারম্যানসহ সব সদস্যের পদত্যাগ

জার্মানির আবাসিক ভবনে বিস্ফোরণ, নিহত ৩

ছাত্ররা আনসারদের মোকাবিলা না করলে ভয়াবহ পরিস্থিতি হতো: আইন উপদেষ্টা

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পটুয়াখালী ইউনিটে জাফর ইমাম সিকদারকে ভাইস চেয়ারম্যান মনোনীত করে এ্যাডহক কমিটি গঠন

যেকোনো সময় ভোটার তালিকাভুক্তির ক্ষমতা চায় ইসি