Sunday , 29 September 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুমিল্লা
  9. কুষ্টিয়া
  10. কৃষি ও প্রকৃতি
  11. ক্রীড়াঙ্গন
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. গাইবান্ধা
  15. গাজীপুর

‘সমবায় ব্যাংকের ১২ হাজার ভরি সোনার খোঁজ নেই’

প্রতিবেদক
Newsdesk
September 29, 2024 6:21 pm

কুমিল্লা প্রতিনিধি :

সমবায় ব্যাংকের ১২ হাজার ভরি সোনার খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার বিষয়ক (এলজিআরডি) উপদেষ্টা এএফ হাসান আরিফ।

রোববার (২৯ সেপ্টেম্বর) কুমিল্লার পল্লী উন্নয়ন একাডেমি বোর্ডের ৫৭তম বার্ষিক পরিকল্পনা সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা জানান।

প্রধান অতিথির বক্তব্যকালে হাসান আরিফ বলেন, সমবায় দাঁড়াতে পারছে না কারণ সমবায়ীদের মধ্যে সমবায়ের মন-মানসিকতার অভাব। সমবায়ীরা শুধু কমিটিতে ঢুকতে চায়, কী উন্নয়ন হলো সেটির দিকে তাদের লক্ষ্য নেই।

ব্যাংকের সম্পত্তি বেদখল হয়ে আছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, যারা একসময় ব্যাংকে ছিলেন তারাই বেদখল করে বসে আছেন। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সভায় বক্তারা সাম্প্রতিক সময় বিবেচনায় বাংলাদেশের পল্লী উন্নয়ন ও সমবায় ক্ষেত্রে বার্ড যেসব গবেষণা ও কার্যক্রম চালাচ্ছে, তা তুলে ধরেন। এ ছাড়া বিশেষ অতিথিরা তাদের বক্তব্যে বিভিন্ন পরামর্শ দেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিপিআরসি চেয়ারম্যান ড. হোসেইন জিল্লুর রহমান, স্থানীয় সরকার বিশেষজ্ঞ প্রফেসর ড. তোফায়েল আহমেদ, বার্ডের মহাপরিচালক সাইফ উদ্দিন আহমেদ। সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোসাম্মৎ শাহানারা খাতুন।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

নির্বাচনে পরিস্থিতি মোকাবিলায় বিজিবি প্রস্তুত : বিজিবি মহাপরিচালক

বিদ্যমান ব্যবস্থায় নির্বাচন হলে নতুন ফ্যাসিবাদের জন্ম হতে পারে: গোলাম পরওয়ার

টেকনাফে এক লাখ ইয়াবাসহ প্রাইভেটকার চালক আটক

১০ সিটির মেয়রকে গতি বাড়াতে বললেন স্থানীয় সরকারমন্ত্রী

ঢাকায় নিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর সমমর্যাদা দিল ভারত

টানা বৃষ্টিতে কক্সবাজারের ৩৩ ইউনিয়ন প্লাবিত

সাবেক দুদক কমিশনারের পাসপোর্ট বাতিল, দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাদপন্থিদের প্রধান ওয়াসিফুলসহ ২৩ জনের জামিন বহাল

সারের সংকট নেই, কয়েক দিন পর বাংলাদেশই রপ্তানি করবে: শিল্পমন্ত্রী

উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩৩