বৃহস্পতিবার , ৩ অক্টোবর ২০২৪ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

সাবেক এমপি দবিরুল গ্রেপ্তার

প্রতিবেদক
Newsdesk
অক্টোবর ৩, ২০২৪ ১২:৫৮ অপরাহ্ণ


ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁও-২ আসনের (বালিয়াডাংগী, হরিপুর, রাণীশংকৈল) সাতবারের সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানার রামনাথ বাজারের আওয়ামী লীগ নেতা আলমগীর হোসেনের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এ তথ্য নিশ্চিত করে ঠাকুরগাঁও পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম জানান, বালিয়াডাঙ্গী থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। ওই মামলায় তিনি প্রধান আসামি।

দবিরুল ইসলাম ঠাকুরগাঁও-২ আসনের সাতবারের সাবেক সংসদ সদস্য, ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ছিলেন।

জানা যায়, ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে ‘আত্মগোপনে’ ছিলেন দবিরুল ইসলাম। এর পর অভিযান চালিয়ে বুধবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য, গত ৩ সেপ্টেম্বর ১০ কোটি টাকার চাঁদাবাজি ও জমি দখলের অভিযোগে ঠাকুরগাঁওয়ের বিচারিক হাকিম রহিমা খাতুনের আদালতে একটি মামলা দায়ের করেন ব্যবসায়ী হাবিবুর রহমান বাবলু। এই মামলাটি এজাহার হিসেবে নথিভুক্ত করার জন্য জেলার বালিয়াডাঙ্গী থানার ওসিকে নির্দেশ দেন আদালত। এই মামলার ২৮ জনের মধ্যে ১ নম্বর আসামি করা হয় সাবেক এ এমপিকে।

এদিকে গত ২৫ সেপ্টেম্বর শিক্ষার্থী মাহাবুব আলম হত্যার ঘটনায় ঠাকুরগাঁওয়ের সিনিয়র জুডিশিয়াল আমলি আদালতে একটি মামলা দায়ের করেন নিহত শিক্ষার্থীর বাবা আব্দুল জব্বার। আদালত মামলাটি তদন্ত করে বালিয়াডাঙ্গী থানার ওসিকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। এই মামলার ৩৮ জন জনের মধ্যে ১ নম্বর আসামি করা হয় সাবেক এমপি দবিরুল ইসলামকে।

এ ছাড়া ৫ আগস্ট ঠাকুরগাঁও সদরের পৌর শহরের ছিট চিলারং এলাকায় সাবেক কমিশনার একরামুদ্দৌলার বাড়িতে অগ্নিদগ্ধ হয়ে মারা চারজন নিহত হয়। এ ঘটনায় দায়ের করা হত্যা মামলায় তিনিও আসামি।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

আবদুল্লাহপুরে বাসে আগুন

শেখ পরিবারের সদস্য মঈন আব্দুল্লাহ গ্রেপ্তার

আবু সাঈদ হত্যা মামলায় দুই পুলিশ সদস্য রিমান্ডে

বাংলাদেশে ট্রাম্পের সমর্থকদের গ্রেপ্তারের ঘটনা ঘটেনি : প্রধান উপদেষ্টার প্রেস উইং ফ্যাক্টস

রোহিঙ্গা প্রত্যাবাসনে কাতারের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ

ডিবিপ্রধানের কাছে অভিযোগ দিলেন তিশার বাবা

৯৪ কোটি টাকার স্বর্ণ আত্মসাৎ: জুয়েলারি প্রতিষ্ঠানের সেলসম্যান গ্রেফতার

জো বাইডেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে আরো সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন: হোয়াইট হাউস

স্ত্রীসহ ঢাকা ওয়াসার সাবেক এমডি আবদুস সালামের দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে ডি-লিট ডিগ্রি প্রদান