Saturday , 5 October 2024 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদ গ্রেপ্তার

প্রতিবেদক
Newsdesk
October 5, 2024 8:35 pm


নিজস্ব প্রতিবেদক :

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) একটি দল।

আজ শনিবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডি থেকে তাকে গ্রেপ্তার কার হয়। এ তথ্য সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক।

তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ ও মামলা আছে। তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। আগামীকাল রবিবার রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হবে।

সর্বশেষ - জেলার খবর