শুক্রবার , ১৮ অক্টোবর ২০২৪ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

রাস্তা নির্মাণ কাজে ঠিকাদার ছাত্রলীগ নেতার নামে অনিয়মের অভিযোগ

প্রতিবেদক
Newsdesk
অক্টোবর ১৮, ২০২৪ ৫:২৩ অপরাহ্ণ

শরীয়তপুর প্রতিনিধি :

শরীয়তপুর পৌরসভার নগর উন্নয়ন প্রকল্পের ২ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দের সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বিদ্যুৎ অফিস থেকে আব্দুল হাই সিকদারের বাড়ি পর্যন্ত সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজে অনিয়ম বলে অভিযোগ করেন স্থানীয়রা।

এতে ভালো মানের পাথর ব্যবহার করার কথা থাকলেও ঠিকাদার জেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রাশেদুজ্জামান রাশেদ বেশি লাভের আশায় নিম্নমানের পাথর ব্যবহার করছেন। প্রতি খাঁচায় এক থেকে দুটি করে রড কম দেওয়া হচ্ছে। এমনই অভিযোগ এনে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।
সরেজমিন ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, শরীয়তপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের জেলা বিদ্যুৎ অফিস থেকে আবদুল হাই সিকদারের বাড়ি পর্যন্ত ৯২৫ মিটার সিসি ঢালাইয়ের রাস্তা ও ড্রেনের কাজটি পায় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স হামিম ইন্টারন্যাশনাল অ্যান্ড শেখ এন্টারপ্রাইজ (জেভি)। তবে কাজটি করছেন শরীয়তপুর জেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রাশেদুজ্জামান রাশেদ। রাশেদ রাস্তা নির্মাণ কাজে নিম্নমানের পাথর ব্যবহার করছে। প্রচুর মাটি থাকার পরও পাথরগুলো না ধুয়ে ব্যবহার করা হয়। ৪ টুকরি পাথর, ৩ টুকরি বালি ও একটি সিমেন্ট মিক্সচার করে ঢালাই দেওয়ার কথা থাকলেও সেখানে ব্যবহার করা হচ্ছে ৬-৮ টুকরি পাথর, ৪-৫ টুকরি বালু এবং একটি সিমেন্ট। প্রতিটি খাঁচায় দেওয়া হচ্ছে একটি-দুটি করে রড কম। এ ঘটনায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন।

এ ব্যাপারে স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, জেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রাশেদ উজ্জামান রাশেদ যেখানেই কাজ করে সেখানেই অনিয়ম করে। আমাদের রাস্তার কাজেও অনিয়ম করছে। এ ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

তবে ঠিকাদার জেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রাশেদ উজ্জামান রাশেদ পলাতক থাকায় বারবার চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।

শরীয়তপুর পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী ও ওই সাইটের দায়িত্বপ্রাপ্ত মামুন গাজী বলেন, আমাকে একাধিক কাজের সাইটে যেতে হয়, এর ফাঁকে হয়তো একটু অনিয়ম করে। তবে ঢালাইয়ের রডের খাঁচায় একটি করে রড কম দেওয়া হয় বলে শিকার করেন তিনি।

শরীয়তপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন বলেন, বিদ্যুৎ অফিস থেকে আব্দুল হাই সিকদারের বাড়ি পর্যন্ত ৯২৫ মিটার সড়কের কাজ শেষ পর্যায়ে। কাজে অনিয়ম হওয়ার কোনো সুযোগ নেই। তবে পাথরের মধ্যে মাটি ছিল বেশি, তা পরিষ্কার করে ব্যবহার করতে বলা হয়েছে।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

বদলে যাচ্ছে নৌপরিবহন মন্ত্রণালয়ের নাম !

নিজের ভাষা-সংস্কৃতি রক্ষার মাধ্যমেই জাতি উন্নত জীবন পেতে পারে: প্রধানমন্ত্রী

শোয়েব মালিকের তৃতীয় বিয়েতে উপস্থিত ছিল না পরিবার

মামলা থাকায় গ্রেপ্তার করা হয়েছে নুসরাত ফারিয়াকে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ইডেনের ঘটনা তদন্তে ছাত্রলীগের কমিটি

ইডেনের ঘটনা তদন্তে ছাত্রলীগের কমিটি

সমুদ্রে লঘুচাপ, ৩ নম্বর সতর্ক সংকেত

স্ত্রীসহ সাবেক এমপি নূর মোহাম্মদ ও বিআইডব্লিউটিসির চেয়ারম্যান সলিম উল্লাহর দেশত্যাগে নিষেধাজ্ঞা

জুলাই সনদ করব এটাই আমাদের লক্ষ্য : প্রধান উপদেষ্টা

ঘুষ ও চাঁদাবাজি বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার

ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের তালিকা এ মাসেই : নাহিদ