বৃহস্পতিবার , ২৪ অক্টোবর ২০২৪ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

ঝালকাঠিতে ঝড়ে লণ্ডভণ্ড ঘর-বাড়ি, গবাদিপশুর মৃত্যু

প্রতিবেদক
Newsdesk
অক্টোবর ২৪, ২০২৪ ৭:১৯ অপরাহ্ণ


ঝালকাঠি প্রতিনিধি :

ঘূর্ণিঝড় দানার প্রভাবে লাগামহীন বৃষ্টি ঝরছে ঝালকাঠিতে। এর মধ্যে হঠাৎ ঝড়ে জেলার কাঠালিয়া উপজেলায় গাছ পড়ে মাদ্রাসা ও কয়েকটি বাড়ি লণ্ডভণ্ড হওয়ার খবর পাওয়া গেছে। মৃত্যু হয়েছে গবাদিপশুর। শীতকালীন শাক-সবজি চরম ক্ষতির মুখে পড়েছে জেলাজুড়ে।

বঙ্গোপসাগর থেকে ৬০ কিলোমিটার দূরের কাঠালিয়া উপজেলায় বুধবার থেকেই বৃষ্টি পড়ছে। আজ বৃহস্পতিবার সকাল থেকে ভারি বৃষ্টি নামে। এর মধ্যে হয় ঝড়।

উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের ছিটকি নেছারিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইদ্রিস মাঝি জানান, বেলা ১১টার দিকে মাত্র এক মিনিটের মত সময় ঝড় বাতাস বয়। আর ওই বাতাসে কয়েকটি গাছ উপড়ে পড়ে আমাদের (নেছারিয়া সিনিয়র মাদ্রাসা) টিন সেট মাদ্রাসা ভবনটি বিধ্বস্ত হয়।

একই উপজেলার বড় কাঠালিয়া গ্রামের জেলে আলতাফ হোসেন জমাদ্দারের বসত ঘরও গাছ পড়ে বিধ্ধস্ত হয়। তিনি জানান, তার পাশের বাড়ির কৃষক আবু হানিফের গোয়াল ঘরে গাছ পড়ে একটি গরুর মৃত্যু হয়েছে।

এ দিকে ভারি বৃষ্টিতে চরম ক্ষতির মুখে পড়েছে জেলার শীতকালীন শাক-সবজি। ক্ষেতে থাকা লাল শাক, শিম, বরবটি, শালগম, মুলাসহ বিভিন্ন সবজি এখন পানির নিচে।

জেলা সদরের শাখাগাছি গ্রামের কৃষক ও সবজি বিক্রেতারা বলেন, একমাস আগে আমরা আগাম শীতের সবজি লাগিয়েছিলাম। মৌসুম শুরুতে যে বীজ বপণ করেছিলাম তার চারা গজিয়ে উঠেছিল। কিন্তু এই বৃষ্টিতে তা এখন পানির নিচে।

এ বছর দফায় দফায় মেঘ-বৃষ্টি আর ঝড়-বন্যার কবলে পড়ে জেলার সবজি চাষিরা চরম লোকশানের কবলে পড়েছে বলেও জানায় কৃষক।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

বঙ্গবন্ধুকে অস্বীকার করে বাংলাদেশে নেতৃত্ব দেওয়া যাবে না: বঙ্গবীর কাদের সিদ্দিকী

“নির্বাচন কোনটা আগে হবে, কোনটা পরে হবে-এটা ইসির হাতে নেই”: ইসি সানাউল্লাহ

৫ আগস্ট ঘিরে কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

বঙ্গবন্ধুর আদর্শে শিশুদের গড়ে তুলতে হবে: গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী

সোহরাওয়ার্দী উদ্যানেই হচ্ছে বইমেলা, চলছে জোর প্রস্তুতি

২০২৬ সা‌লের হজ: প্রাথমিক নিবন্ধন শুরু ২৭ জুলাই

ঈদযাত্রায় বাড়তি ভাড়া নিলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি

উপদেষ্টা পরিষদের বৈঠকে ৭ লাখ ৯০ হাজার কোটির বাজেট অনুমোদন

বর্জন করে অর্জনকে ধ্বংস করতে চায় বিএনপি: কাদের

সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদ গ্রেপ্তার