Friday , 25 October 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

কক্সবাজারে মা-মেয়েকে গলাকেটে হত্যা

প্রতিবেদক
Newsdesk
October 25, 2024 5:57 pm

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারে কুতুবদিয়া উপজেলায় এক নারী ও তার মেয়েকে গলাকেটে হত্যা করা হয়েছে।

কুতুবদিয়া থানার ওসি মো. আরমান হোসেন জানান, শুক্রবার বেলা ২টার দিকে উপজেলার আলী আকবরডেইল ইউনিয়নের শান্তি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন-ওই এলাকার নুর আক্তার সওদাগরের স্ত্রী রুনা আক্তার (৩৫) ও মেয়ে জারিয়া আক্তার (৬)।

তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহতদের স্বজনের বরাতে ওসি বলেন, “বাড়ির গৃহকর্তা স্থানীয় একটি মসজিদে জুমার নামাজ পড়তে যান। পরে বাড়ি ফিরে কারও কোনো সাড়াশব্দ না পেয়ে রান্নাঘরের দিকে যান।

“তখন রান্নাঘরের মেঝেতে স্ত্রী ও মেয়েকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ গিয়ে দুজনের লাশ উদ্ধার করে।”

এদিকে স্ত্রী ও মেয়ের লাশ দেখার পর নুর আক্তার জ্ঞান হারিয়ে ফেলেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

নিহতদের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে জানিয়ে ওসি আরমান হোসেন বলেন, “জুমার নামাজের সময় সন্ত্রাসীরা মা ও মেয়েকে গলাকেটে হত্যা করে পালিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।”

তবে কে বা কারা কি কারণে তাদের খুন করেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত

জুলাই হত্যাকাণ্ডে জড়িতরা কীভাবে পালালো, সেটিও বিচারের আওতায় আনার তাগিদ পরিবেশ উপদেষ্টার

১২ লাখ কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ সুদসহ মওকুফের সিদ্ধান্ত: মন্ত্রিপরিষদ সচিব

বিপিএলে বরিশালের হয়ে খেলবেন ক্রিস গেইল

বিপিএলে বরিশালের হয়ে খেলবেন ক্রিস গেইল

রাজধানীতে অপহরণের পর ভিডিও-ছবি ধারণ করে অর্থ আদায়, গ্রেপ্তার ৫

‘হাইকোর্টের রায়ে রাজনৈতিক দলের রেজিস্ট্রেশন বাতিল দেশের ইতিহাসে প্রথম’

আন্দোলনে নিরাপত্তা বাহিনীর তৎপরতা রাস্তায় বিক্ষোভ উস্কে দিয়েছিল: জাতিসংঘ প্রতিবেদন

স্ত্রীকে নৃশংসভাবে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

হাওরের ‘নিরালা’ হয়ে পর্দায় আসছেন রুনা খান

বিভ্রান্তিকর তথ্য রোধে সমন্বিত সেল গঠন করা হবে: সিইসি

সাতক্ষীরা-ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩